Thursday, November 20, 2014
ধূমকেতুতে জৈব অণু
ধূমকেতুতে জৈব অণু

ধূমকেতু
৬৭পি/চুরিয়মোভ-গেরাসিমেঙ্কো’র বায়ুমণ্ডলে জৈব অণু শনাক্ত করেছে এতে নামা
ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইসা) যন্ত্রযান ফিলা। বিজ্ঞানীরা বিষয়টি নিশ্চিত
করেছেন। কার্বনভিত্তিক জৈব পদার্থই পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটিয়েছে।
মহাশূন্য থেকে ধূমকেতু বাহিত হয়ে প্রাণের রাসায়নিক উপাদান পৃথিবীতে এসেছিল
কিনা, ফিলার এ আবিষ্কার সে রহস্যের জট খোলায় অবদান রাখতে পারে। জার্মানির
তৈরি কসাক নামের একটি যন্ত্র ধূমকেতুটির পাতলা বায়ুমণ্ডল থেকে ওই যৌগগুলো
সংগ্রহ করেছে। এ যন্ত্রটির ‘বাতাস’ টেনে নেয়ার ক্ষমতা আছে। কসাক থেকে পাওয়া
উপাত্তের প্রধান বিশ্লেষক ড. ফ্রেড গোয়েসম্যান জৈবযৌগ পাওয়ার বিষয়টি
নিশ্চিত করেছেন। তবে তাদের বিশ্লেষক দল এখনও এ প্রাপ্তির ফলাফল নির্ধারণের
চেষ্টা করছেন বলে জানিয়েছে গোয়েসম্যান। কি অণু পাওয়া গেছে বা তা কতটা জটিল,
এখন পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। কিন্তু পৃথিবীতে প্রাণের আবির্ভাবে
ধূমকেতুর সম্ভাব্য ভূমিকার কার্যকর কিছু তথ্য ওই ফলাফল থেকে পাওয়া যেতে
পারে বলে ধারণা করা হচ্ছে। শিশু পৃথিবীতে ধূমকেতু পতনের ফলে ধূমকেতু থেকে
আসা জৈব অণু পৃথিবীতে প্রাণের প্রাথমিক উপাদান তৈরি করেছিল বলে বিজ্ঞানীদের
মাঝে ধারণা প্রচলিত আছে। ফিলার অবতরণের পর ধূমকেতুটির পৃষ্ঠে মুপুস নামের
একটি হাতুড়িজাতীয় যন্ত্র মোতায়েন করা হয়। এর তৎপরতা এবং প্রাপ্ত উপাত্ত
বিশ্লেষণ করে ধারণা পাওয়া গেছে, ধূমকেতুটির পৃষ্ঠ ১০-২০ সেমি’র একটি ধূলার
স্তরে ঢেকে আছে, আর তার নিচে রয়েছে পানি জমাট বেঁধে শক্ত হয়ে যাওয়া কঠিন
বরফ। বরফের এ স্তরটি বেলে পাথরের মতোই শক্ত। বহিঃসৌরজগত দিয়ে ধূমকেতুটি
যাওয়ার সময়ও বরফের স্তরটি একইরকম শক্ত থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ১০
বছরের যাত্রা শেষে ১২ নভেম্বর ধূমকেতু ৬৭পি’র পৃষ্ঠে অবতরণ করে ফিলা।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment