Wednesday, November 19, 2014
অক্সফোর্ড অভিধানের বর্ষসেরা শব্দ ‘ভেইপ’
অক্সফোর্ড অভিধানের বর্ষসেরা শব্দ ‘ভেইপ’
অক্সফোর্ড অভিধানে এ বছরের সবচেয়ে জনপ্রিয়
শব্দ হিসেবে সংযোজিত হয়েছে ভেইপ (vape) শব্দটি। এ বছরের ‘বর্ষসেরা শব্দ’
নির্বাচিত হওয়া ‘ভেইপ’ শব্দের আভিধানিক অর্থ, ইলেক্ট্রনিক সিগারেট বা এ
ধরনের অন্য কোন ডিভাইস থেকে উৎপন্ন বাষ্প ব্যক্তির নিঃশ্বাসের সঙ্গে ভেতরে
টেনে নেয়া বা বাইরে বের করে দেয়া। শব্দটি ডিভাইস এবং ক্রিয়া দুটি বুঝাতেই
ব্যবহৃত হয়। অক্সফোর্ড ডিকশনারিজে’র দাবি, ২ বছর আগে ভেইপ শব্দটি যতোবার
ব্যবহৃত হতো, এখন তার তুলনায় ৩০ গুণ বেশি ব্যবহৃত হয়। এ খবর দিয়েছে অনলাইন
জি নিউজ ও বিবিসি। সিগারেট ছেড়ে দেয়ার চেষ্টায় ধূমপায়ীরা ই-সিগারেটের দিকে
ঝুঁকছেন, যদিও ই-সিগারেট বেশ ক্ষতিকর। গত কয়েক বছর ধরে যারা ধূমপান ছাড়ার
চেষ্টা করছেন, তাদের কাছে শব্দটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ প্রচেষ্টাকে
স্বাগত জানিয়ে ভেইপ শব্দটি সারা বিশ্বে ব্যাপকভাবে প্রচার করার লক্ষ্যেই
শব্দটিকে প্রচারের জন্য নির্বাচিত করেছে অক্সফোর্ড ডিকশনারিজ। ভেইপ শব্দটি
প্রথম ব্যবহার করেছিলেন লেখক রব স্টেপনি। ১৯৮৩ সালে মানুষ কেন ধূমপান করে?
এবং ধূমপানের বিকল্প যন্ত্র নিয়ে একটি লেখায় শব্দটির প্রথম ব্যবহার করেন
তিনি। এ বছর ভেইপ ছাড়াও অক্সফোর্ড অভিধানে স্থান করে নিয়েছে বেই (bae),
ইনডাইরেফ (indyref), কনটাক্টলেস (contactless), সø্যাক্টিভিসম
(slacktivism) ইত্যাদি শব্দগুলোও। গত বছর বর্ষসেরা হিসেবে ‘সেলফি’ শব্দটি
সংযোজিত হয়েছিল অক্সফোর্ড অভিধানে এবং এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment