Wednesday, November 19, 2014
বিয়ের আগে যৌন সম্পর্ক, দম্পতিকে ১০০ বেত্রাঘাত
বিয়ের আগে যৌন সম্পর্ক, দম্পতিকে ১০০ বেত্রাঘাত
আফগানিস্তানে ১৯ ও ২১ বছরের এক দম্পতির
প্রত্যেককে জনসমক্ষে ১০০ বেত্রাঘাতের দ- দেয়ার পর তা জনসমক্ষে কার্যকর করা
হয়েছে। তাদের বিরুদ্ধে বিয়ের আগে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ রয়েছে। এ
ঘটনা ঘটেছে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশে। কোহিস্তান অঞ্চলের
গভর্নর মোহাম্মদ ওসমান হাকিয়ার আহমাদি জানান, বহু মানুষ এ দৃশ্য দেখতে জড়ো
হয়েছিলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ওই তরুণ-তরুণীকে ১ মাস আগে
গ্রেপ্তার করা হয় এবং শরীয়াহ আদালতে দীর্ঘ বিচার শেষে প্রত্যেককে ১০০
বেত্রাঘাতের দ- প্রদান করা হয়। আহমাদি জানান, ইসলামী শরীয়াহ আইন অনুযায়ী,
উভয়কেই শাস্তি দেয়া হয়েছে। কারণ, তারা দু’ জনই প্রাপ্তবয়স্ক। ওই তরুণ-তরুণী
তাদের ওপর আরোপিত শাস্তি মাথা পেতে নিয়েছেন এবং এ দ-ের বিরুদ্ধে কোন আপিল
আবেদন করবেন না বলে জানিয়েছেন। এদিকে ১০০ বেত্রাঘাতের দ- কার্যকর হওয়ার পর
তারা নিজেদের সম্পর্ককে পবিত্র ও বৈধ করতে পরস্পরের সঙ্গে বিয়ের বন্ধনে
আবদ্ধ হয়েছেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment