Friday, November 7, 2014
মিলেমিশে কাজ করবেন ওবামা
মিলেমিশে কাজ করবেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও
সিনেটের রিপাবলিকান নতুন নেতা রাজনৈতিক অচলাবস্থা নিরসনে মিলেমিশে কাজ করার
অঙ্গীকার করেছেন। দেশটির মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল ঐতিহাসিক বিজয়
অর্জন করেছে এবং বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হোয়াইট
হাউসে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, আগামী দু’বছরকে যথাসম্ভব সক্রিয় ও
গতিময় রাখতে তিনি নতুন কংগ্রেসের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, আমরা
নিশ্চিতভাবেই মিলেমিশে কাজ করার উপায় খুঁজে পাব।বুধবার ৯০ মিনিটব্যাপী ওই
সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন তিনি জাতির বার্তা
বুঝতে পেরেছেন।ওবামা বলেন, ‘আপনারা যারা ভোট দিয়েছেন, আর দেননি, তাদের
বার্তা আমি বুঝতে পেরেছি।’ শেষ দু’বছরে রিপাবলিকানদের ক্ষমতা দিয়ে
ডেমোক্রেট সরকারের প্রতি ভোটারদের অনাস্থাকে তিনি গুরুত্বের সঙ্গে গ্রহণ
করেছেন বলে জানান।রিপাবলিকানদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের জন্য অবশ্যই
শুভরাত্রি। নির্বাচনে দারুণ প্রচারণার জন্য তারা ক্রেডিট পেতেই পারেন।
কিন্তু ভোটের ফল দুই দলের জন্য সতর্কবার্তা। মার্কিন জনগণ বুঝিয়ে দিয়েছেন,
তারা জনগণের অভিলাষ পূরণের সরকার চান। তারা কর্মসংস্থান চান। আমাদের দুই
দলকেই জনগণের এই সেন্টিমেন্ট বুঝেই চলতে হবে।এদিকে সিনেটের নতুন নেতা মিচ
ম্যাককোনেল বলেন, অকেজো সিনেটকে তিনি সক্রিয় করবেন।তিনি বলেন, গত কয়েক বছর
ধরে সিনেট মূলত তেমন কিছুই করেনি। আমরা আবার কাজে ফিরে যাব এবং বিল পাস
করব।একইসঙ্গে তিনি যেসব বিষয়ে মতৈক্য সম্ভব সেসব বিষয়ে মিলেমিশে কাজ করার
অঙ্গীকার করেন।এদিকে হোয়াইট হাউসে শুক্রবার ওবামা ডেমোক্রেটিক ও রিপাবলিকান
নেতাদের সঙ্গে বৈঠক করবেন।জনগণকে নিশ্চিত করতে বুধবার হোয়াইট হাউসে এক
সংবাদ সম্মেলনে ওবামা বলেন, দুই দলই ভোটারদের হতাশা উপলব্ধি করেছে এবং তা
কাটিয়ে ওঠতে তারা একসঙ্গে কাজ করবেন। তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই একসঙ্গে
কাজ করার উপায় খুঁজে বের করবে। এখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দিকে নজর
দিতে হবে।’শুক্রবার হোয়াইট হাউসে ডেমোক্রেট ও রিপাবলিকান নেতাদের এক বৈঠকে
উপস্থিত থাকবেন ওবামা। এর আগে বুধবার এক বিবৃতিতে রিপাবলিকান নেতা
ম্যাককোনেল সিনেটকে আরও কার্যকর করার প্রতিশ্র“তি দেন। তিনি বলেন, ‘গত কয়েক
বছর ধরে বলতে গেলে কোনো কাজই করেনি সিনেট। আমরা এখন কাজে ফিরে যাব এবং
বিভিন্ন বিল পাস করার উদ্যোগ নেব।’ এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক
ওবামার সঙ্গে মিলে বাণিজ্য চুক্তি এবং কর সংস্কার করারও অঙ্গীকার
করেছেন।প্রসঙ্গত, মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে
রিপাবলিকানরা। মাত্র ছয়টি আসন পেলেই যেখানে দলটি কংগ্রেসের উচ্চকক্ষ
সিনেটের নিয়ন্ত্রণ লাভ করত, সেখানে তারা সাতটি আসনে জয় পেয়েছে। আরকানস,
কলোরাডো, আইওয়া, মন্টানা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ডেকোটা এবং ওয়েস্ট
ভার্জিনিয়ায় জয়ী হয়েছে রিপাবলিকান পার্টি। অন্যান্য রাজ্যের ভোটগণনায়ও আরও
ভোট পাওয়ার আশা আছে দলটির।উত্তর ক্যারোলিনা, ক্যানসাসে ডেমোক্রেট সিনেটরদের
জয় কাক্সিক্ষত থাকলেও জয় পেয়েছেন রিপাবলিকানরা। প্রেসিডেন্ট ওবামার নিজ
রাজ্য ইলিনয়িসেও ডেমোক্রেটদের পরাজয় ঘটেছে, জয় পেয়েছেন বিরোধী
রিপাবলিকানরা।প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানরা যথেষ্ট শক্তিশালী অবস্থানে
রয়েছে। জানুয়ারিতে নতুন কংগ্রেস যখন ক্ষমতা গ্রহণ করবে তখন ২০০৬ সালের
নির্বাচনের পর প্রথমবারের মতো কংগ্রেসের উচ্চ ও নিু উভয় কক্ষেরই দায়িত্ব
গ্রহণ করবে দলটি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment