Friday, November 7, 2014
ইসলামী ব্যাংকের ২৫ কর্মকর্তাকে দুদকে তলব
ইসলামী ব্যাংকের ২৫ কর্মকর্তাকে দুদকে তলব
আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ
লিমিটেডের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধানে ইসলামী
ব্যাংকের ২৫ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার
দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাদের এ ব্যাপারে নোটিশ
পাঠিয়েছেন। তারা হলেন- সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নূরুল ইসলাম,
এভিপি কাজী মঈনুদ্দিন খাদেম, ভিপি মো. মিজানুর রহমান ভুঁইয়া, এভিপি মো.
মোসলেহ উদ্দিন, ভিপি মো. আলিমুর রহমান, এভিপি মো. আবুল কালাম আজাদ, এভিপি
মনির হোসেন, প্রিন্সিপাল অফিসার একেএম বোরহান উদ্দিন, প্রধান কার্যালয়ের
সাবেক প্রধান নির্বাহী অফিসার মো. ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ডিইপি মো.
আবদুল মান্নান, সাবেক ডিও এটিএম হারুন অর রশিদ চৌধুরী, ডিএমডি মো. শামসুল
হক, সাবেক ইভিপি মো. আতাউর রহমান, এমডি মো. নুরুল ইসলাম, সাবেক ইভিপি সৈয়দ
আবদুল্লাহ মোহাম্মদ সালেহ, ইভিপি ইনিঞ্জনিয়ার মোহাম্মদ আলী, এসভিপি
ইঞ্জিনিয়ার ময়েজ উদ্দিন, ভিপি মো. হাসান আবিদ, সাবেক এভিপি মো. দেলোয়ার
হোসেন, এভিপি মাহমুদ হোসেন খান ও সাবেক সিনিয়র অফিসার ইঞ্জিনিয়ার জাহিদুল
ইসলাম, সেন্ট্রাল রোড শাখা এবং বৈদেশিক শাখার এসভিপি মো. গিয়াস উদ্দিন
আহমেদ, ভিপি ম্যানেজার মো. আবু সুফিয়ান, বৈদেশিক শাখার এভিপি মো. মনির
হোসেন এবং এসপিও আহমেদ আলী। তাদের ১২, ১৩ এবং ১৬ নভেম্বর সকাল সাড়ে ৯টা
থেকে বেলা ১টা পর্যন্ত দুদকে হাজির হতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে ৭টি ব্যাংকসহ ১৪টি আর্থিক প্রতিষ্ঠান থেকে ১৬শ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধান চালাচ্ছে দুদক। পাচারকৃত অর্থের সিংহভাগ ইসলামী ব্যাংক কারওয়ান বাজার শাখার। আনন্দ শিপইয়ার্ডের ৪৫৬ কোটি ৩৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ বকেয়া রয়েছে শাখাটিতে। তাই এ ব্যাংকের কর্মকর্তাদের তলবের মধ্য দিয়ে শুরু হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। সূত্রমতে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ডিএমডি মো. শামসুল হক এবং মো. হাবিবুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে অভ্যন্তরীণ তদন্ত টিম গঠন করে। ওই টিম আনন্দ শিপইয়ার্ডের ৪৫৬ কোটি টাকা আত্মসাতের বিষয়টি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিল। এ পরিপ্রেক্ষিতে দুদক তদন্ত টিমের সদস্যদের সাক্ষ্য গ্রহণের লক্ষ্যে সাক্ষী হিসেবে তলব করে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment