Saturday, November 8, 2014
হাইয়ানের ক্ষতি কাটাতে ৫ বছর লাগবে
হাইয়ানের ক্ষতি কাটাতে ৫ বছর লাগবে

গত
বছর ৮ নভেম্বর ফিলিপিন্সের মধ্যাঞ্চলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় হাইয়ান। ঝড়ের
আঘাতে প্রাণ হারায় ছয় হাজারের বেশি মানুষ। আর গৃহহীন হয় ৪০ লাখের বেশি
মানুষ। হাইয়ান আঘাত হানার এক বছর পার হলেও এখনও পর্যন্ত লাখ লাখ মানুষ
শরণার্থী শিবিরে বাস করছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে পাঁচ বছর সময়
লাগবে বলেও জানিয়েছে দাতব্য সংস্থা। দাতব্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অপারেশ
ডিরেক্টর জেনিফার ম্যাককান বলেন, ‘এটাই বিশ্বের অবস্থা। এটাই ফিলিপিন্সের
বাস্তবতা।’ দুর্গতদের জন্য ফিলিপিন্স সরকার ও আন্তর্জাতিক দাতব্য সংস্থার
ত্রাণ সহায়তা কার্যক্রম ছাড়া তেমন উল্লেখযোগ্য কোনো কার্যক্রম গ্রহণ করেনি।
যার ফলে হাইয়ান বিধ্বস্ত এলাকায় ২৫ লাখ মানুষ এখনও তাদের বাড়িঘরে ফিরতে
পারেনি। অন্তত এক লাখ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে উপকূলীয় এলাকায় বাস করছে।
তাদের বেশিরভাগই বাস করছে পলিথিন দিয়ে বানানো অস্থায়ী বাড়িতে। গত এপ্রিলে
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) করা এক জরিপে দেখা গেছে, হাইয়ানে
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশের মধ্যে একটি হচ্ছে সামার। ৬৩৪ আশ্রয়
কেন্দ্রের মধ্যে মাত্র ৮ শতাংশ অক্ষত অবস্থায় রয়েছে। এক চতুর্থাংশ কেন্দ্র
সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪০০টি কেন্দ্রের বড় ধরনের সংস্কার করা
প্রয়োজন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment