Monday, November 10, 2014
ভিন্ন মতাবলম্বীকে স্বাধীনতাবিরোধী আখ্যার পরিণতি ভয়াবহ: শারমিন আহমদ
ভিন্ন মতাবলম্বীকে স্বাধীনতাবিরোধী আখ্যার পরিণতি ভয়াবহ: শারমিন আহমদ
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন
আহমদের মেয়ে শারমিন আহমদ বলেছেন, বাংলাদেশে সত্য উচ্চারণ করতে না দেওয়ার
সংস্কৃতি চালু হয়েছে। কারও মতের বিপক্ষে কথা বললেই স্বাধীনতাবিরোধী বা মত
মেনে না নিলেই কাউকে রাজাকার-আলবদর বলার প্রবণতা দেশের জন্য ভয়াবহ পরিণতি
ডেকে আনতে পারে।

যুক্তরাষ্ট্রে প্রোগ্রেসিভ ফোরাম নামের একটি সংগঠনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শারমিন আহমদ। নিউইয়র্কের জ্যাকসন হাইটের জুইস সেন্টারে গত শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা শীর্ষক গ্রন্থের এই লেখক বলেন, বঙ্গবন্ধু আর তাজউদ্দীন একে অন্যের পরিপূরক। তাজউদ্দীনের কথা বললে বঙ্গবন্ধুকে খাটো করা হয় না।
শারমিন আহমদ বলেন, আমি একজন মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই, দেবতা হিসেবে নয়। অজানা ভীতির কারণে বাংলাদেশে সত্য উচ্চারণ করতে না দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। দেশে কারও মতের বিপক্ষে কথা বললেই স্বাধীনতাবিরোধী আখ্যা দেওয়া বা নিজের মত মেনে না নিলেই কাউকে রাজাকার-আলবদর বলার প্রবণতা দেশ ও জাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এই প্রবণতা রোধ করতে সাহসী ভূমিকা নিয়ে দেশপ্রেমিক চিন্তাশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
ব্যক্তি ও দলীয় স্বার্থে খণ্ডিত ইতিহাস উপস্থাপন করা হচ্ছে বলে উল্লেখ করেন শারমিন আহমদ। তিনি বলেন, নতুন প্রজন্মকে সত্যিকার ইতিহাস জানতে দেওয়া হচ্ছে না। অথচ একটি দেশের টেকসই উন্নয়নের জন্য অখণ্ড ইতিহাস জানার সুযোগ সৃষ্টি করাটা সবচেয়ে জরুরি। যেখানে সত্য উচ্চারণের সুযোগ থাকতে হবে।
তাজউদ্দীন আহমদের মেয়ে বলেন, কোনো দেশে যদি মতপ্রকাশের স্বাধীনতা এবং মুক্তবুদ্ধিচর্চার অবাধ সুযোগ না থাকে, তাহলে কেবলমাত্র অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন কখনো টেকসই হয় না। টেকসই উন্নয়নের জন্য অবশ্যই মুক্তবুদ্ধিচর্চার অবারিত সুযোগ নিশ্চিত করতে হবে।
শারমিন আহমদ উল্লেখ করেন, বাংলাদেশে সরকার বদল হচ্ছে, ইতিহাস বদলে যাচ্ছে। আমাদের দেশের বুদ্ধিজীবীরা দলীয় হয়ে যাচ্ছেন, এটাই সমস্যা। স্বাধীনতার ৪৩ বছর পার হয়ে গেলেও নতুন প্রজন্মের জন্য একটি সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরা যায়নি।
জেল হত্যার বিচার নিয়ে নিজের অসন্তোষ ও হতাশা ব্যক্ত করে তাজউদ্দীন আহমদের মেয়ে বলেন, ৩ নভেম্বর জেল হত্যার ঘটনার সঙ্গে পঁচাত্তর সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনা একই সূত্রে গাঁথা। জেল হত্যার কথিত বিচারে এমন কয়েক ব্যক্তিকে ফাঁসির আদেশ দেওয়া হলো, যারা দেশেই নেই।
শারমিন আহমদ তাঁর বক্তব্যের শুরুতে নিজের লেখা তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা বইয়ের সমালোচনার প্রসঙ্গ টেনে বলেন, বইটি না পড়েই ঢালাও সমালোচনা করা হলো। খোদ মন্ত্রী পর্যায় থেকে বলা হলো যে, এ কে খন্দকারের বই ও শারমিন আহমদের বই একই জায়গা থেকে লেখা হয়েছে। অথচ আমি কেবল অনালোচিত ও গবেষণালব্ধ সত্যি ইতিহাসগুলোই গ্রন্থটিতে তুলে ধরেছি মাত্র।
নিজের বইয়ের সমালোচনার জবাব দিতে গিয়ে শারমিন আহমদ বলেন, ‘কারও মতের সঙ্গে না মিললেই তাঁকে স্বাধীনতাবিরোধী-রাজাকার আখ্যা দেওয়ার প্রবণতা জাতিকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে।’
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment