Thursday, November 20, 2014
হুমকির মুখে তিস্তা ব্যারাজ : ভারি যান চলাচল নিষিদ্ধ
হুমকির মুখে তিস্তা ব্যারাজ : ভারি যান চলাচল নিষিদ্ধ

ভারি
যানবাহন চলাচলের কারণে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ হুমকির
মুখে পড়েছে। অভিযোগ উঠেছে, ব্যারাজের ওপর দিয়ে নিয়মনীতি তোয়াক্কা না করে
ভারি যানবাহন চলাচলের অনুমতি দেয়ায় তিস্তা ব্যারাজের বিভিন্ন স্থানে ফাটল
সৃষ্টি হয়েছে। তাই আগামী ২৫ নভেম্বর থেকে তিস্তা ব্যারাজের ওপর দিয়ে সব
ধরনের ভারি যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ঊর্ধ্বতন কর্তৃক্ষ। এ জন্য
বুধবার পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশন থেকে এ আদেশের নোটিশ বিভিন্ন
স্থানে প্রেরণ করা হয়। সূত্র মতে, তিস্তা ব্যারাজ নির্মাণ করা হয় শুধু
সেচ প্রদানের নিমিত্তে। কিন্তু ২০০১ সালে বিএনপি তথা চারদলীয় জোট সরকার
ক্ষমতায় আসার পর ব্যারাজের ওপর দিয়ে যানবাহন চলাচলের জন্য ইজারা পদ্ধতি
চালু করে। সেই থেকে তিস্তা ব্যারাজের ওপর দিয়ে বুড়িমারী স্থলবন্দর ছাড়াও
পাথর, বালু ও মালামাল পরিবহনে ১০ চাকার মালবোঝাই ট্রাক চলাচল শুরু করে।
ভারি যানবাহন চলাচলের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। এরপর শুরু হয় যানবহন
চলাচলের টোল আদায়ের ইজারা নিয়ে প্রতিযোগিতা। সর্বশেষ শর্তসাপেক্ষে গত বছর ২
কোটি ৮৮ লাখ টাকায় ব্যারাজের ওপর দিয়ে যান চলাচলের টোল আদায়ে ইজারা নেন
লালমনিরহাটের হাতীবান্ধা এলাকার প্রভাবশালী আলমগীর হোসেন রন্টু। শর্ত থাকে
ব্যারাজের ওপর দিয়ে ২০ মেট্রিক টনের অধিক মালবাহী ট্রাক চলাচল করতে পারবে
না।
এ জন্য পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের যান্ত্রিক বিভাগের পক্ষে সেখানে পরিমাপক যন্ত্র স্থাপন করা হয়েছিল। এ জন্য ইজারাদার কর্তৃক তিস্তা ব্যারাজের ওপর দিয়ে চলাচলের জন্য বাইসাইকেল, রিকশা, ভ্যান থেকে ৬ টাকা, মোটরসাইকেল ২০ টাকা, মাইক্রোবাস ৮০ টাকা, খালি ট্রাক ২০০ টাকা, ২০ টন মালবাহী ট্রাক ও বাস থেকে ৫০০ টাকা করে টোল আদায় করা হয়। তবে ২০ টনের বেশি মালাবোঝাই যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে তা উপেক্ষা করা হয়। অভিযোগ মতে পরিমাপ যন্ত্রটি ইচ্ছাকৃতভাবে অকেজো দেখানো হয়। ফলে ইজারাদার, দায়িত্বরত পুলিশ, আনসার ও পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মচারী এবং সিবিএ নেতারা ২৫ থেকে ৪০ মেট্রিক টনের বেশি মালবাহী ট্রাক চলাচল অব্যাহত রাখে। এ জন্য ১ হাজার টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে। প্রতিদিন ব্যারাজের ওপর দিয়ে কমপক্ষ দুই শতাধিক ৩০ মেট্রিক টন মালবোঝাই ট্রাক চলাচল করতে থাকে। এতে ব্যারাজে বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়।
উদ্ভূত পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিস্তা ব্যারাজের ওপর দিয়ে আগামী ২৫ নভেম্বর থেকে সব ধরনের ভারি যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করে বুধবার বিভিন্ন স্থানে নোটিশ জারি করেছে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment