Friday, November 21, 2014
নিভে গেল কৃষকের আশার আলো
নিভে গেল কৃষকের আশার আলো
সুমন দাশ পিতার একমাত্র সন্তান। হাওরপাড়ের
মধ্যবিত্ত কৃষক পরিবারের হরি দাস আর প্রতিভা রানী দাশের অনেক স্বপ্ন ছিল
একমাত্র ছেলে সুমনকে নিয়ে। একমাত্র ভাই সুমনকে নিয়ে তিন বোনের ছিল
আকাশছোঁয়া স্বপ্ন। বোন কাকলী, পলি আর চম্পা একমাত্র ভাই খুন হওয়ার খবর
পেয়ে ক্ষণে ক্ষণে অজ্ঞান হয়ে পড়ছেন। শুধু পরিবার নয় আশপাশের লোকজনের
কান্নায় ভারি হয়ে উঠেছে হাওরপাড়ের আকাশ-বাতাস। তাদের আশার প্রদীপ নিভে
গেছে। পিতা-মাতা, পরিবারের স্বপ্ন কেড়ে নিয়েছে সহকর্মী, সহযোদ্ধাদের বুলেট।
সুমন দাসের মৃত্যু সব স্বপ্নের অপমৃত্যু ঘটিয়েছে। ছাত্ররাজনীতির নামে
চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার সুমন। সুনামগঞ্জের দিরাই উপজেলার
ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি পাস করেন সুমন।
এরপর এইচএসসি পাস করেন দিরাই কলেজ থেকে। সুমন দাশ মেধার স্বাক্ষর রাখেন
প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এরই ধারাবাহিকতায় উচ্চ
শিক্ষার্থে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে
ভর্তির পর সুমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। বেসরকারি
বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেও ছাত্ররাজনীতির
টানে প্রায়ই চলে যেতেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
দ্বিধাবিভক্ত শাবি ছাত্রলীগের অঞ্জন গ্রুপের সঙ্গে ছিল তার উঠাবসা।
ছাত্রলীগ ছাড়াও আরও কয়েকটি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন সুমন। ছিলেন জাতীয়
যুবজোট সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক। নবগঠিত হিন্দু মহাজোটের অঙ্গসংগঠন
যুব মহাজোটে সুমনকে অন্তর্ভুক্ত করার পর এই সংগঠনেও তৎপর ছিলেন সুমন। এ
ব্যাপারে হিন্দু মহাজোটের বিভাগীয় সম্পাদক রাকেশ রায় বলেন, সুমন অত্যন্ত
অমায়িক ছেলে। তার মতো ছেলে আজকাল কমই দেখা যায়। উপকার ছাড়া কারও ক্ষতি করার
মানসিকতা তার মধ্যে কোনো দিন দেখিনি। তার বিবেকবোধ, দায়িত্বশীলতা ও সততা
অনুসরণীয়। হাওরপাড়ের ছেলে সুমন উচ্চ শিক্ষা অর্জনে সিলেটে লেখাপড়া করছে এটা
এলাকার লোকজনের কাছেও ছিল অনেকটা গর্বের। বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী
মেডিকেল হাসপাতাল থেকে শবযাত্রা শুরু হয় গ্রামের বাড়ি দিরাইয়ের উদ্দেশে।
নিয়ে যাওয়ার পথে লাশবাহী গাড়ি দাঁড় করতে হয় ঘাটে ঘাটে। এলাকার মানুষ ঘণ্টার
পর ঘণ্টা অপেক্ষমাণ এলাকার মেধাবী ছেলে সুমনের লাশ দেখতে। বৃহস্পতিবার রাত
সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সুমনের লাশবাহী গাড়ি দিরাই অভিমুখে
ছিল। যুগান্তরের দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটন জানালেন, লাশ বাড়িতে
পৌঁছতে অনেক দেরি হবে। কারণ শোকাহত শুভাকাক্সক্ষীরা ঘাটে ঘাটে অপেক্ষায়
রয়েছে, সুমনের লাশ শেষ বারের মতো দেখার জন্য। ফলে ঘাটে ঘাটে আটকা পড়ছে
লাশবাহী গাড়ি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...

No comments:
Post a Comment