Monday, November 10, 2014
এশীয় স্বপ্নের বাস্তবায়ন চান শি জিনপিং
এশীয় স্বপ্নের বাস্তবায়ন চান শি জিনপিং
এশীয় অঞ্চলের স্বপ্ন বাস্তবায়নে অর্থনীতির
প্রাণচাঞ্চল্য বৃদ্ধি, অবাধ বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ বাড়ানোর জানিয়েছেন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার দেশটির রাজধানী বেইজিংয়ে
এশিয়া-প্যাসিফিক কো-অপারেশনের (অ্যাপেক) সিইও শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে
তিনি এসব কথা বলেন। খবর এএফপির।
অ্যাপেক সদস্য ২১টি দেশের ও অন্যান্য ১৭টি দেশ এবং অঞ্চলের দেড় হাজার ব্যবসায়ী ৮ থেকে ১০ নভেম্বর ব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণ করছেন বলে জানিয়েছে সিনহুয়া। অ্যাপেকভুক্ত দেশগুলো পৃথিবীর ৪০ শতাংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। বিশ্ব বাণিজ্যের অর্ধেক ও বৈশ্বিক জিডিপির অর্ধেকের বেশি এই অঞ্চলের অবদান। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই সম্মেলনে উপস্থিত থাকছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেসহ আঞ্চলিক নেতারা।চীনের প্রেসিডেন্ট শি বলেন, আমাদের অঞ্চলের উন্নয়নের বিষয়টি আজ আমরা যে সব সিদ্ধান্ত ও পদক্ষেপ নেব, তার ওপর নির্ভর করছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনগণের জন্য স্বপ্ন নির্মাণ ও বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব। তিনি বলেন, এই স্বপ্ন হল এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অধিবাসীদের প্রাণশক্তিকে ধারণ করে যৌথ ভবিষ্যৎ গড়ে তোলা। চীনের উন্নয়ন এ অঞ্চলে অধিক সুযোগ সৃষ্টি করবে বলে জানান তিনি।অর্থনীতির প্রাণচাঞ্চল্য আরও বৃদ্ধি, অবাধ বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ সৃষ্টি, উন্নত সড়কপথ এবং জনগণের সঙ্গে জনগণের নিবিড় বিনিময়ের মাধ্যমে এই প্রাণশক্তিকে ব্যবহার করা যাবে বলে মতপ্রকাশ করেন তিনি। এটি অর্জন করতে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থার ভিত্তিতে, পরস্পরের লাভের ভিত্তিতে যৌথভাবে একটি অবাধ অর্থনীতি গড়ে তোলা দরকার বলে মন্তব্য করেন শি।আঞ্চলিক উন্নয়নে চীন ?এশীয়-প্রশান্ত মহাসাগরীয় মুক্ত বাণিজ্য এলাকা (এফটিএএপি) গড়ে তুলতে চান। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি)। সম্প্রতি বিশ্ব অর্থনীতিতে এশীয় ড্রাগন চীনের উত্থানে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।সম্মেলনে যোগদান ও চীনের সঙ্গে মার্কিন সম্পর্কের গতি ফেরাতে রোববার ওয়াশিংটন ত্যাগ করেছেন বারাক ওবামা। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, শির সঙ্গে খোলামেলা ও নিবিড় আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, দুই দেশের শক্তি পরস্পর বিরোধাত্মক হয়ে উঠছে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment