Sunday, November 9, 2014
লৌহজংয়ে মুয়াজ্জিনের লাশ পদ্মায়
লৌহজংয়ে মুয়াজ্জিনের লাশ পদ্মায়
লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া গ্রামে
প্রেমিকার বাড়িতে রাত যাপন করতে এসে লাশ হয়ে ফিরল আবদুল্লাহ নামে
কেরানীগঞ্জ শুভঢ্যা মসজিদের মুয়াজ্জিন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে পদ্মা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
আবদুল্লাহর ভগ্নিপতি মো. সোহেল শেখের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা
হয়েছে। থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের
সোনারগাঁ উপজেলার চরকামালদি গ্রামের জামাল মিয়ার ছেলে মো. আবদুল্লাহ
কেরানীগঞ্জের চুনকুটিয়ার সুভাঢ্যা পূর্বপাড়া জামিয়া চান মিয়া ওহাবুল উলুম
মাদ্রাসার দাওরা হাদিসের ছাত্র ও মাদ্রাসা সংলগ্ন মসজিদের মুয়াজ্জিন হিসেবে
দুই বছর কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি শুভাঢ্যা এলাকায় এক বাসায় প্রাইভেট
পড়াতেন। সেখানে পড়াতে গিয়ে পরিচয় হয় লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া গ্রামের
মৃত হাছেন মাদবরের মেয়ে সানজিদা আক্তার সেতুর সঙ্গে। সেতু এ বাড়ির চতুর্থ
তলার ভাড়াটিয়া তার স্বামী সাঈদ মালয়েশিয়া থাকেন। তার সাত বছর বয়সের একটি
ছেলে ও তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। প্রাইভেট পড়াতে গেলে প্রায়
প্রতিদিন সেতুর সঙ্গে দেখা হতো আবদুল্লাহর। সেই থেকে দুজনের মন দেয়া-নেয়ার
সম্পর্ক গড়ে ওঠে। সেতু আর আবদুল্লাহর পরকীয়ার বিষয়টি আবদুল্লাহর ভগ্নিপতি
সোহেল জেনে ফেলে এবং মহল্লাবাসীর মধ্যে জানাজানি হলে সেতু বিষয়টি ধামাচাপা
দিতে চুনকুটিয়ার বাসা ছেড়ে লৌহজংয়ের দক্ষিণ হলদিয়ায় বাবার বাড়িতে চলে আসে।
কিন্তু আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ থাকে। এর আগে সেতুর ফোন পেয়ে আবদুল্লাহ
বেশ কয়েকবার হলদিয়ায় সেতুর সঙ্গে দেখা করতে আসে। মঙ্গলবার আবদুল্লাহ রাত
১২টা নাগাদ মাওয়া থেকে সেতুদের দক্ষিণ হলদিয়ার বাড়িতে পৌঁছে। আবদুল্লাহ
তার মোবাইল ফোনে মসজিদের খাদেম আবুল বাসারকে জানান তার আসতে সকাল হবে।
ফজরের জামাতটা যেন তিনি পড়ান। এর পর থেকে আবদুল্লাহর সঙ্গে আর কোনো যোগাযোগ
করা যায়নি। একদিন পার হয়ে যাওয়ায় আবদুল্লাহ ফিরে না আসায় তার ভগ্নিপতি
সোহেল কেরানীগঞ্জ থানায় একটি জিডি করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লৌহজং
থানার পুলিশ এলাকাবাসীর কাছে খবর পেয়ে দক্ষিণ হলদিয়া এলাকায় আহাদ আলী
মোল্লার বাড়ির সামনে নদী থেকে ভাসমান অবস্থায় আবদুল্লাহর গলাকাটা লাশ
উদ্ধার করে। এ বিষয়ে নিহতের ভগ্নিপতি মো. সোহেল শেখ বাদী হয়ে একটি হত্যা
মামলা দায়ের করেন। পুলিশ সানজিদা আক্তার সেতুর খোঁজে তার বাবার বাড়িতে
গেলে ঘরে তালা ঝোলানো দেখতে পায়।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment