Sunday, November 9, 2014
উন বাবার চেয়েও ভয়ংকর
উন বাবার চেয়েও ভয়ংকর
ইল ছিলেন শতভাগ বিশ্বস্ততাপ্রত্যাশী শাসক
এবং রাষ্ট্রদ্রোহিতার তুচ্ছতম সংবাদও তিনি গুরুতরভাবে নিতেন। ইলকে সবাই ভয়
পেত, কারণ কখন তার মেজাজ ভালো থাকে আর কখন খারাপ থাকে তা বোঝা যেত না।
মেজাজ খারাপ থাকলে হয়তো কারও হাতও কেটে নিতে দ্বিধা করতেন না তিনি। উত্তর
কোরিয়ার সাবেক শাসক কিম জং ইল সম্পর্কে এভাবেই বললেন তার সাবেক দেহরক্ষী লি
ইয়ং গুক। সম্প্রতি সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির অভ্যন্তরীণ এবং ইল
সম্পর্কিত নানা তথ্য তুলে ধরেন তিনি।
শুক্রবার টেলিগ্রাফ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, লি জানিয়েছেন, উত্তর কোরিয়ার বর্তমান শাসক ইলের পুত্র কিম জং উন তার বাবার চেয়েও অতি ভয়ংকর। ইলের মৃত্যুর পর তারই পদাঙ্ক অনুসরণ করে একই ধরনের জীবনযাপন ও দেশশাসন করছেন পুত্র উন। দুজনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় রয়েছে অসম্ভব মিল। তার মধ্যে একটি হল তাদের দেহরক্ষী ব্যবস্থা ও অন্যটি হল নিজের সঙ্গে সারাক্ষণ লিপিকার রাখা। যদিও পশ্চিমের গণমাধ্যমগুলো এই দুটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই কিম জং উনের সমালোচনা করে আসছে।১৯৮০ সালের এক ঘটনায় এই দেহরক্ষী নিজের প্রাণ বাজি রেখে কিম জং ইলের জীবন বাঁচিয়েছিলেন। প্রয়াত শাসক কিম ইল সাং ১৯৭৯ সালে লি ইয়ং গুককে দেহরক্ষী হিসেবে নিয়োগ দিয়েছিলেন।নিয়োগ-পরবর্তীতে তাকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে এলিট দেহরক্ষী দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। লি ইয়ংয়ের ভাষায়, কিম ছিলেন শতভাগ বিশ্বস্ততাপ্রত্যাশী শাসক এবং রাষ্ট্রদ্রোহিতার বিন্দুমাত্র সংবাদও তিনি গুরুতরভাবে নিতেন।কিম প্রশাসন লি ইংয়ের ব্রেনওয়াশ করে দিয়েছিল বলেও সিএনএন বরাবর জানান তিনি। কথা প্রসঙ্গে লি সিএনএনকে বলেন, কিম জং ইল যখন গাড়ি করে আসতেন তখন তার পরামর্শকরা তার পেছনে পেছনে দৌড়াতেন। অনেক সময়ই তারা মাটিতে পড়ে যেতেন এবং তাদের পোশাক অপরিষ্কার হয়ে যেত। একজন পরামর্শক কিমের ব্যক্তিগত লিফট এবং অ্যাশট্রে ব্যবহার করার কারণে তাকে আজীবন কারাগারে থাকতে হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।তবে কিং জং উন সম্পর্কে বলতে গিয়ে লি বলেন, উত্তর কোরিয়ার মানুষকে কিম জং ইলের চেয়ে উনকে ভয় করার যথেষ্ট কারণ আছে। নিজের চাচাকে হত্যার ভেতর দিয়ে তিনি যাত্রা শুরু করেছেন। উন তার ভাবমূর্তি দ্বারা একটি মেকি এবং ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে।দেহরক্ষী হিসেবে লি দীর্ঘদিন কিম পরিবারের সঙ্গে থাকলেও তাকেও সরিয়ে দিতে দ্বিধা করেনি তারা। চীনের সীমান্তের কাছাকাছি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় লিকে গ্রেফতার করে উত্তর কোরিয়ার পুলিশ। এরপর বিচারে তাকে শ্রম শিবিরে পাঠানো হয়। পরবর্তীতে কিম জং ইলের দেহরক্ষী থাকাকালীন সময়কার অভিজ্ঞতা নিয়ে লি একটি বই লেখেন।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment