Saturday, November 8, 2014
ভারতে জঙ্গি সন্দেহে ২২ বাংলাদেশী গ্রেফতার
ভারতে জঙ্গি সন্দেহে ২২ বাংলাদেশী গ্রেফতার
জঙ্গি সন্দেহে পেট্রাপোলে শুক্রবার ছয়
বাংলাদেশীকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ সিআইডি।
জঙ্গিবিরোধী অপারেশনে সিআইডির সঙ্গে ছিল সন্ত্রাস দমনে বিশেষ নিরাপত্তা
গোষ্ঠী এসওজি (স্পেশাল অপারেশন গ্র“প)। গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে বর্ধমান
বিস্ফোরণে যোগসাজশ থাকতে পারে বলে মনে করছেন সিআইডি অফিসাররা। তারা
পাসপোর্ট ও ভিসা নিয়েই ভারত থেকে বাংলাদেশে ফিরছিল। তাদের বনগাঁ সীমান্ত
থেকে দুপুরে কলকাতার ভবানী ভবনে সিআইডি দফতরে নিয়ে আসা হয়েছে। এদিন মালদহে
বর্ধমান বিস্ফোরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত ইউসুফ শেখ এবং মজিদ তালহার ঘনিষ্ঠ
সন্ত্রাসী জিয়াউল হককে গ্রেফতার করেছে ভারতীয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
এনআইএ। জিয়াউল স্বীকার করেছে, আত্মগোপন করে থাকা জেএমবির অন্যতম শীর্ষ নেতা
সাজিদ ও সাকিবের সঙ্গে খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার। পশ্চিমবঙ্গের বিভিন্ন
মাদ্রাসায় শিক্ষার্থীদের ট্রেনিং দেয়ার পাশাপাশি ভারতের একাধিক শহরে
দাঙ্গার ভিডিও দেখাতো জিয়াউল। মালদহে জিয়াউলদের ডেরা থেকে একটি ল্যাপটপও
উদ্ধার করে এনআইএ। ওই ল্যাপটপে অনেক তথ্য রয়েছে বলেও মনে করছে সংস্থাটি।
এদিন বারাসাতে চার শিশুসহ আরও ১৫ বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে
পশ্চিমবঙ্গ পুলিশ। এ ১৫ জনের মধ্যে আটজন পুরুষ ও সাতজন নারী। তাদের কাছ
থেকে সন্ত্রাসী কাজকর্মের সঙ্গে সংশ্লিষ্ট বেশকিছু আপত্তিকর নথি উদ্ধার
করেছে ভারতীয় নিরাপত্তারক্ষীরা।
বিশেষ সূত্রে খবব পেয়ে সকালে বনগাঁ সীমান্তে পেট্রাপোলে ভারতীয় কাস্টমস অফিসে আগে থেকেই অপেক্ষা করছিলেন সিআইডি ও এসওজির প্রায় ত্রিশজন অফিসার। কলকাতা থেকে ঢাকা অভিমুখী বাসে ছয় জঙ্গি আসছে খবর পেয়ে ইমিগ্রেশনে চলে যান ওই অফিসাররা। দুটি বাস থেকে তাদের নামিয়ে প্রথমে কাস্টমস অফিসে ও পরে পার্শ্ববর্তী নিরাপত্তা চৌকিতে রাখা হয়। বর্ধমান বিস্ফোরণকাণ্ড এবং জেএমবি সন্ত্রাসীদের সঙ্গে গ্রেফতার ছয়জনের সম্পৃক্ততা থাকতে পারে বলে মনে করছেন সিআইডি অফিসাররা। তবে সরকারিভাবে চার শিশুসহ ১৫ জনকে গ্রেফতারের কথা সিআইডি জানালেও জঙ্গি সন্দেহে ছয় বাংলাদেশী পাসপোর্টধারীকে গ্রেফতারের কথা স্বীকার করেননি গোয়েন্দারা। যদিও এনআইএ প্রেস বিবৃতি দিয়েই জিয়াউলকে গ্রেফতার এবং তদন্তের অগ্রগতির কথা স্বীকার করেছে।প্রথমে বাংলাদেশমুখী দুটি সরকারি বাস সৌহার্দ্য থেকে ওই ছয় ব্যক্তিকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করার খবর শোনা যায়। কিন্তু পরে সৌহার্দ্যরে বাস চালকরা কোনো যাত্রী গ্রেফতার করার কথা অস্বীকার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেনাপোলের কাস্টম অফিসাররা বলেন, কাটাবাস সার্ভিসে পরিবহন পরিষেবা থেকে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment