Sunday, November 9, 2014
বনশ্রী থেকে ভুয়া এসপি গ্রেফতার
বনশ্রী থেকে ভুয়া এসপি গ্রেফতার

পুলিশের
ইউনিফর্ম, র্যাঙ্ক ব্যাজ, ক্যাপ সবই আছে। আছে ছড়ি, ব্যাগ, পিস্তলের খাপ,
খেলনা পিস্তল এবং ওয়াকিটকি। পুলিশ সুপার পরিচয় দিয়ে বিভিন্ন জনের সঙ্গে
প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করাই তার পেশা। এরকম এক ভুয়া এসপি কাম
এসিকে শনিবার গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। আটক ব্যক্তির নাম এমআর
মাসুদ ওরফে কাজী মাসুম ওরফে কেএম রেজাউল। খিলগাঁও থানার ওসি মোস্তাফিজ
ভূঁইয়া যুগান্তরকে জানান, আটক হওয়া ব্যক্তি একেক সময় একেক নাম ও পদবি
ব্যবহার করত। বিভিন্ন সময়ে পুলিশের এসি (অ্যাসিসট্যান্ট কমিশনার), সিনিয়র
এএসপি, অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পরিচয় দিয়ে চাঁদাবাজি ও
প্রতারণা করত। শুক্রবার দুপুরে বনশ্রী এলাকার লাল রায় ও রাজন বিশ্বাস নামে
দুই ব্যবসায়ীকে আটক রেখে এসপি পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে মাসুদ।
তিনি কোন ব্যাচের, কোন এলাকার এসপি এসব নিয়ে প্রশ্ন করার একপর্যায়ে
স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা থানা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ তার
বনশ্রীর বাসায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেফতার করে।
ভুয়া পুলিশ কর্মকর্তার বাসা থেকে র্যাঙ্ক ব্যাজসহ পুলিশের ইউনিফর্ম পরিহিত ৩টি ফ্রেমে বাঁধানো বড় ছবি, বিভিন্ন র্যাঙ্কসংবলিত সিল, প্যাড, পুলিশের ক্যাপ, জুতা, হ্যাংগিং ব্যাজ, সাভারের বিপিএটিসির ৩৯তম এফটিসি লেখা ট্রেনিং ব্যাগ, ৪টি মোবাইল ফোন সেট (যেগুলোর স্ক্রিন সেভারে পুলিশ ইউনিফর্ম পরিহিত ছবি), ১০টি পুলিশ পরিচয়ধারী ভিজিটিং কার্ড ও একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
শুক্রবার খিলগাঁও থানায় স্থানীয় অপু কুমার সাহা বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, মাসুদ এসপি পরিচয় দিয়ে দুলাল রায় ও রাজন বিশ্বাসকে জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তাদের ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দেয়ার হুমকি দেয়। বিষয়টি জানার পর খিলগাঁও থানা পুলিশ ওই ভুয়া পুলিশ কর্মকর্তার ভাড়া বাসায় অভিযান চালায়। তার বাসা থেকে জিম্মি করে রাখা দুলাল রায় ও রাজন বিশ্বাসকে উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয় মাসুদকে।
ওসি আরও জানান, বিভিন্ন স্থান থেকে তার প্রতারণার বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে। মাস দুয়েক আগে মিরপুরে এক ব্যক্তির কাছ থেকে সে ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল। ভুয়া এসপির বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির আরও কিছু অভিযোগ পাওয়া গেছে। সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment