Sunday, November 9, 2014
সারা দেশে লাইটারেজ জাহাজ ধর্মঘট শুরু
সারা দেশে লাইটারেজ জাহাজ ধর্মঘট শুরু

সারা
দেশে অনির্দিষ্টকালের জন্য লাইটারেজ জাহাজ শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে।
নদীপথে চাঁদাবাজি, ডাকাতি বন্ধ, লক্ষ্মীপুরে নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের
করা ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে লাইটারেজ শ্রমিকরা শনিবার সকালে
অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়। মেঘনা নদীর লক্ষ্মীপুরের রামগতি
উপজেলার চর আবদুল্লাহ নামক এলাকায় শানিবার ভোরে মালবাহী কার্গো জাহাজে
ডাকাতি ও মাস্টারসহ ১১ কর্মচারী অপহরণের ঘটনা ঘটে। এদের মধ্যে তিনজনকে
উদ্ধার করা হয়েছে। এখনও ৮ জন অপহৃত রয়েছে। ডাকাতদের কবলে পড়া ওই জাহাজটির
নাম কর্ণফুলী-৪। দেশের অভ্যন্তরীণ নৌপথে প্রায় ২ হাজার ৪০০ লাইটার জাহাজ
চলাচল করে। সারা দেশে লাইটার জাহাজের শ্রমিক সংখ্যা প্রায় ২ লাখ। যুগান্তর
ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-চট্টগ্রাম : নৌ
শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অচলাবস্থার সৃষ্টি
হয়েছে। এর ফলে সকাল থেকে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে পণ্য উঠানো নামানো ও
লাইটারেজ জাহাজ চলাচল বন্ধ রেখেছে নৌযান শ্রমিকরা। তারা জানিয়েছে, নিখোঁজ
শ্রমিকদের না পাওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। বাংলাদেশ নৌযান শ্রমিক
ফেডারেশনের যুগ্ম-সম্পাদক খোরশেদ আলম জানান, নদীপথে জাহাজে একের পর ডাকাতি,
চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে। থানায় গেলে পুলিশ জিডি পর্যন্ত নেয় না।
ইতিমধ্যে নৌযান শ্রমিকদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি
দিয়েছি। কিন্তু কোনো সুরাহা মেলেনি। শনিবার ভোর রাতেও একটি জাহাজে ডাকাতির
ঘটনা ঘটেছে। তাই সারা দেশে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। নৌযান শ্রমিকদের
নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।বাংলাদেশ লাইটারেজ শ্রমিক
ইউনিয়নের সভাপতি আবু তাহের জানান, শ্রমিকদের নিরাপত্তার দাবিতে এই ধর্মঘট
ডাকা হয়েছে। আন্দোলনকারী শ্রমিকরা সকাল থেকে নগরীর মাঝিরঘাট এলাকায় বিক্ষোভ
সমাবেশ করেছে। শ্রমিকদের এ কর্মবিরতিতে সকাল থেকে সারা দেশে জাহাজে
অভ্যন্তরীণ পণ্য পরিবহন বন্ধ হওয়ার পাশাপাশি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে
থাকা বড় জাহাজ থেকে পণ্য খালাসের কাজও বন্ধ হয়ে গেছে।চট্টগ্রাম বন্দরের
পরিচালক (পরিবহন) গোলাম সারওয়ার জানান, ঘটনার বিষয়ে আমাদের কিছু জানা নেই।
বহির্নোঙরে শুক্রবারও কাজ হয়েছে। সকালেও কাজ শুরু করেছিল শ্রমিকরা।মংলা :
নৌপরিবহন ধর্মঘটে মংলাবন্দরের দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের খালাস বোঝাই
কাজ বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে মংলাবন্দরে অবস্থানরত জাহাজ থেকে পণ্য
বোঝাই খালাস কাজ হলেও বন্ধ রয়েছে পণ্য পরিবহনের কাজ। অনির্দিষ্টকালের ডাকা
পরিবহন ধর্মঘটের কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।
বরাদরের পশুর চ্যানেল ও বহির্নোঙরে ৭টি বাণিজ্যিক জাহাজ রয়েছে। এসব
জাহাজের গায়ে থাকা লাইটারগুলো দুপুরের মধ্যেই নদীর বিভিন্ন স্থানে অবস্থান
নিয়ে শ্রমিকরা ধর্মঘট পালন করছে।লক্ষ্মীপুর ও রামগতি : শনিবার ভোরে
লক্ষ্মীপুরের রামগতির চর আবদুল্লাহ এলাকায় কর্ণফুলী এমভি-৫ নামে একটি
মালবাহী জাহাজে জলদস্যুরা হামলা করে। এসময় মাস্টার মো. মুক্তিসহ ৮ স্টাফকে
অপহরণ করে নিয়ে যায়। পরে শনিবার সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার
বাত্তিরখালের ঘাটে জাহাজটি ভেসে এলে পুলিশ জাহাজের একটি কেবিন থেকে ৩
কর্মচারীকে উদ্ধার করে।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন
কবির জানান, খবর পেয়ে জাহাজের কেবিনে অবরুদ্ধ থাকা অবস্থায় দু’জন ও মেঘনা
নদীর পাড় থেকে জাহাজের অপর এক শ্রমিককে উদ্ধার করা হয়। এ সময় জাহাজ থেকে
রক্তমাখা কিছু আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি ডাকাতি না অভ্যন্তরীণ কোন্দল
তা খতিয়ে দেখা হচ্ছে। অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে। জাহাজে থাকা ১৪
হাজার বস্তা সার অক্ষত রয়েছে।আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে
ধর্মঘট পালন করছে নৌ শ্রমিকরা। শনিবার সকাল থেকে আশুগঞ্জ বন্দরে সব ধরনের
পণ্য খালাস ও পরিবহন বন্ধ রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুগঞ্জ
নৌবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment