Thursday, November 20, 2014
ভুয়া মুক্তিযোদ্ধাদের ট্রাইব্যুনালে বিচার হবে
ভুয়া মুক্তিযোদ্ধাদের ট্রাইব্যুনালে বিচার হবে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল
হক বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার
করা হবে। আর জানুয়ারির মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের আবেদন যাচাই-বাছাইয়ের
কাজ শেষ করা হবে। বুধবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব
কথা বলেন। মন্ত্রী বলেন, এ পর্যন্ত প্রায় তিন হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ
বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির বিচার, সরকারি জমি উদ্ধারসহ
জাতীয় গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয় মীমাংসার জন্য বিশেষ আইন প্রণয়ন করে
ট্রাইব্যুনাল গঠনের চিন্তাভাবনা করা হচ্ছে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেয়ার
অভিযোগে অবসরে যাওয়া চার সচিবের বিরুদ্ধে মামলা করা হয়নি কেন? এমন প্রশ্নের
জবাবে মন্ত্রী বলেন, চাকরি যাওয়ার ৯০ দিনের মধ্যে তারা কোনো মামলা বা রিট
পিটিশন করেন কিনা আমরা তার জন্য অপেক্ষা করছি। এ সময়ের মধ্যে তারা কোনো
আইনি পদক্ষেপ না নিলে আমরাই মামলা করব।
ট্রাইব্যুনাল গঠনের যৌক্তিকতা ব্যাখ্যা করে মোজাম্মেল হক বলেন, প্রচলিত আদালতে বিচার করতে দীর্ঘ সময় লাগে। তাই ট্রাইব্যুনাল গঠনের চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এর আগে আইন প্রণয়ন করতে হবে।
অসত্য তথ্য দিয়ে যারা মুক্তিযুদ্ধের সনদ নিয়েছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, দেশব্যাপী শুরু হতে যাওয়া উপজেলা পর্যায়ে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের পর আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করব। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শেষ হতে পারে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, যাচাই-বাছাইয়ের জন্য এখনও উপজেলা পর্যায়ে কমিটি গঠন হয়নি। আগামী ২ ডিসেম্বর জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
প্রতারণা করে মুক্তিযোদ্ধার সনদ নেয়ায় ৬ অক্টোবর স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন ও পাবলিক সার্ভিস কমিশনের সচিব একেএম আমির হোসেন স্বেচ্ছাবসরে যান। ৩০ অক্টোবর অবসরোত্তর ছুটিতে যান ওএসডি থাকা সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী। এছাড়া ওএসডি থাকা অপর যুগ্মসচিব আবুল কাশেম তালুকদারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment