Thursday, November 13, 2014
১৫৭তম হাবিলদার রজব আলী দিবস পালিত
১৫৭তম হাবিলদার রজব আলী দিবস পালিত
১৮৫৭ সালে ভারত বর্ষের স্বাধীনতা কামী দেশীয় সিপাহী বিদ্রোহের মহানায়ক
হাবিলদার রজব আলী খাঁ এর সেই ১৮৫৭ সালের ১২ নভেম্বর চট্টগ্রামের ৩৪ বেঙ্গল
রেজিমেন্ট এর এদেশীয় সৈনিকদের ব্রিটিশ সম্রাজ্যর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা
করেন।

সেই দিবসের ১৫৭ বছর পূর্তি উপলক্ষে ১২ নভেম্বর হাবিলদার রজব আলী দিবস স্মরণে
এক আলোচনা সভা চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উদ্যোগে সন্ধ্যায়
চকবাজারস্থ মাওলানা হাসান শরীফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ইতিহাস
চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন এর সভাপতিত্বে এই সভায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিাবিদ অধ্যক্ষ ড. মোঃ সানাউল্লাহ আলোচনায়
অংশগ্রহণ করেন অধ্যাপক ওচমান জাহাঙ্গীর, অধ্যাপক সিহাব ইকবাল, সাংবাদিক
নিজাম উদ্দিন, ডা. আর.কে রুবেল, ডা. বরুন কুমার আচার্য্য বলাই, অধ্যাপক
দিদারুল ইসলাম, অধ্যাপক জামাল উদ্দিন হারুন, ইঞ্জিনিয়ার নুর হোসেন, ইমরান
সোহেল, অমর দত্ত, বিজয় চক্রবর্তী, মামুনুর রশীদ, ডি.কে ঘোষ, সৈয়দ জামাল হক
প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্য ড. অধ্য মোঃ সানাউল্লাহ বলেছেন
হাবিলদার রজব আলী খাঁ চট্টগ্রামের ইতিহাসে কালজয়ী মনিষী ও ভারতীয় মহান
স্বাধীনতা আন্দোলনে প্রাতঃ স্মরণীয় যোদ্ধা ১৮৫৭ সালে ভারত বর্ষে সিপাহী
বিদ্রোহে তার অবদান অপরিসীম। ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে বাংলার শেষ নবাব
সিরাউদৌলার পরাজয় ও হত্যার মধ্যে দিয়ে বাংলার শাসন মতা দখল করে নেয় ইস্ট
ইন্ডিয়া কোম্পানী। পরবর্তীতে সমগ্র ভারত বর্ষ ইংরেজদের করলঘাত হয়। ভারত
বর্ষের অপার সম্পদ লুট করে নিয়ে যায় ইংরেজরা। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে
স্বাধীনতা হারানোর মর্ম বেদনা ভূলতে পারেনি স্বাধীনতা কামী ভারত বর্ষ। এর
শত বছর পর ১৮৫৭ সালে পরিকল্পিত ভাবে চট্টল বীর সন্তান হাবিলদার রজব আলী
ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করেন। ১৮৫৭ সালের ১২ নভেম্বর হাবিলদার
রজব আলী চট্টগ্রামের ৩৪নং দেশীয় পদাতিক বাহিনীর ২, ৩ ও ৪ নং কোম্পানীর চার
শতাধিক সিপাহী সহ ব্রিটিশদের বিরুদ্ধে মহা সংগ্রামে স্বাধীনতার জন্য জড়িয়ে
পড়েন। ঐ সময় আতঙ্কিত ব্রিটিশ সৈন্যরা সমুদ্রে জাহাজে আশ্রয় নেন। তখন
চট্টগ্রাম প্রায় ত্রিশ ঘন্টা ব্রিটিশ শাসন মুক্ত ছিল। বক্তারা ১৮৫৭ সালের
১২ নভেম্বরের ঐতিহাসিক হাবিলদার রজব আলী ও তাঁর সিপাহী বিদ্রোহের ঐতিহাসের
জাতীয় পাঠ্য পুস্তকে অন্তরভুক্তির দাবী জানান।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment