Monday, November 17, 2014
‘আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চেয়ে অপরাধ করিনি’ -এইচটি ইমাম
‘আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চেয়ে অপরাধ করিনি’ -এইচটি ইমাম
৫ই জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য
চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি
ইমাম। বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চাওয়া কোন অপরাধ নয়। তার
বক্তব্যের অপব্যাখ্যা দিয়ে তাকে হেয় করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার
বক্তব্যের যে দুটি বিষয়ে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে পুরো ৪৭ মিনিটের বক্তব্য
শুনলে সে ভুল বোঝাবুঝির অবসান হবে জানান তিনি। আজ সকালে আওয়ামী লীগ
সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তব্যের ব্যাখ্যা
দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, গত বুধবার
ছাত্রলীগের এক সভায় এইচটি ইমাম ৫ই জানুয়ারির নির্বাচন সম্পর্কে বলেন,
নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের যে ভূমিকা, নির্বাচনের সময় আমি
তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের
সঙ্গে কথা বলে, তাদের দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা
আমাদের পাশে দাঁড়িয়েছেন, বুক পেতে দিয়েছেন। ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে
এইচটি ইমাম বলেন, ৫ই জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি-জামায়াত দেশব্যাপী
তাণ্ডব চালিয়েছিল। স্কুল-কলেজ পুড়িয়ে দিয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী
সেদিন সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয় । তারা সাহসী দায়িত্ব পালন করে তাদের সেই
চেষ্টা ব্যর্থ করে দেয়। আমি তাদের ধন্যবাদ জানাই।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment