Friday, November 21, 2014
এনবিআর চেয়ারম্যানের বিরল নজির
এনবিআর চেয়ারম্যানের বিরল নজির
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান
গোলাম হোসেনের দুর্নীতি তদন্ত শুরু করেছে এনবিআরেরই সেন্ট্রাল
ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। প্রশাসনের ইতিহাসে এ ধরনের ঘটনা নজিরবিহীন।
বৃহস্পতিবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে সিআইসি চেয়ারম্যান
গোলাম হোসেনের পাশাপাশি তার স্ত্রী কলেজ শিক্ষিকা জাকিয়া মনসুর হোসেনের
ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। নিজে স্বচ্ছতা প্রতিষ্ঠা করে রাজস্ব প্রশাসন
দুর্নীতিমুক্ত করতে বিরল এই নজির স্থাপন করেছেন গোলাম হোসেন নিজেই। তার
নির্দেশেই সিআইসি ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠিয়ে ২০০৭ সালের ১ জুলাই থেকে
হালনাগাদ লেনদেন, এফডিআরসহ যে কোনো বিনিয়োগের তথ্য চেয়েছে বলে জানিয়েছে
এনবিআরের দায়িত্বশীল সূত্র।
জানতে চাইলে গোলাম হোসেন বিষয়টি স্বীকার করে জানান, আমি সাহস দেখিয়েছি। অন্য সবাইকেও এভাবে এগিয়ে আসা উচিত। তিনি বলেন, এটা স্বচ্ছতার জন্য। নিজেরটা দিয়ে শুরু করলাম, এরপর অন্য সবারটা চাওয়া হবে। এনবিআর চেয়ারম্যান তার অর্থ অনুসন্ধানের এই উদ্যোগকে তার সংস্থার কার্যক্রমের স্বচ্ছতার অংশ বলে মনে করছেন।
২০১২ সালের অক্টোবরে এনবিআর চেয়ারম্যানের দায়িত্বে আসেন গোলাম হোসেন। তার ঠিক আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি। আগামী বছরের ৮ জানুয়ারি তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে। বিসিএসের ১৯৮২ ব্যাচের এই কর্মকর্তা শুল্ক বিভাগে কাজ শুরু করার পর বিভিন্ন দফতরে বিভিন্ন পদে ছিলেন, যুক্তরাষ্ট্রে দূতাবাসেও কাজ করেন তিনি। তিনি ১৯৯৬-৯৮ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলেন।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১১৩ (এফ) ধারার ক্ষমতাবলে সিআইসির পাঠানো ওই চিঠিতে হালনাগাদ তথ্য আগামী ২৪ নভেম্বরের মধ্যে দিতে বলা হয়েছে। এই তথ্য সময়মতো দিতে না পারলে ব্যাংকগুলোকে এককালীন ২৫ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানিয়ে দিয়েছে সিআইসি। দেরির জন্য প্রতিদিন ৫০০ টাকা হারে জরিমানার কথাও বলেছে তারা। পাঠানো চিঠিতে গোলাম হোসেন ও তার স্ত্রীর রাজধানীর শান্তিনগরের বর্তমান ঠিকানার পাশাপাশি চাঁদপুরের কচুয়া উপজেলার হাসিমপুর গ্রামের স্থায়ী ঠিকানাও উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন ও তার স্ত্রী জাকিয়া মনসুর হোসেনের নামে আপনাদের ব্যাংকে একক বা যৌথ নামে কোনো মেয়াদি আমানত হিসাব (এফডিআর ও এসটিডি হিসাবসহ যে কোনো ধরনের বা নামের মেয়াদি আমানত হিসাব), যে কোনো ধরনের বা মেয়াদের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র বা অন্য যে কোনো ধরনের সেভিংস ইন্সট্র–মেন্ট, ইনভেস্টমেন্ট স্কিম বা ডিপোজিট স্কিম বা অন্য যে কোনো ধরনের বা নামের হিসাব পরিচালিত বা রক্ষিত হয়ে থাকলে আগামী ৭ দিনের মধ্যে দিতে হবে। চিঠিতে বলা হয়েছে, জাতীয় রাজস্বের স্বার্থে বিষয়টি অতীব জরুরি। রাজস্ব আহরণের স্বার্থে গোপনীয় হিসেবে বিবেচনা করে সহযোগিতা করবেন।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...

No comments:
Post a Comment