Saturday, November 15, 2014
বগুড়ায় ৭ কোটি টাকা নিয়ে এনজিও পরিচালক উধাও
বগুড়ায় ৭ কোটি টাকা নিয়ে এনজিও পরিচালক উধাও
বগুড়ার নন্দীগ্রামে অ্যাসপো নামের একটি
বেসরকারি সংস্থা প্রায় তিন হাজার গ্রাহকের জামানতের অন্তত ৭ কোটি টাকা
হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছে সংস্থাটির পরিচালক আনোয়ার হোসেন। জমিজমা ও
সহায়সম্বল বিক্রি করে টাকা দিয়ে প্রতারিত হয়ে ওই এলাকার অসহায় কৃষক
শ্রমিকসহ সাধারণ লোকজন অসহায় হয়ে পড়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নন্দীগ্রাম
উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামের আনোয়ার হোসেন গত ২০০৪ সালে
স্থানীয় সমাজসেবা অধিদফতর থেকে তার কৃষি ও সমাজকল্যাণ সংস্থার (অ্যাসপো)
নিবন্ধন (রেজিঃ বগুড়া-১০৯৩/০৪) লাভ করেন। পরে ধুন্দারবাজার এলাকায় প্রধান
কার্যালয় স্থাপন করে। অ্যাসপোর উদ্যোক্তা ও পরিচালক আনোয়ার হোসেন প্রথম
দিকে কিস্তিতে ও স্বল্পমূল্যে ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি শুরু করেন।
পরবর্তীতে তিনি সমাজসেবার নামে শুধু নন্দীগ্রাম নয়; পার্শ্ববর্তী
শাজাহানপুর ও শেরপুর উপজেলার সহজ-সরল মানুষদের ফাঁদে ফেলেন। দ্বিগুণ মুনাফা
দেয়ার প্রলোভন দিয়ে তাদের কাছে জামানত সংগ্রহ করেন। প্রথম প্রথম কিছু
গ্রাহককে মুনাফা দিয়ে বিশ্বাস অর্জন করেন। এভাবে তিনি কয়েকটি উপজেলার প্রায়
তিন হাজার গ্রাহকের কাছে অন্তত সাত কোটি টাকা হাতিয়ে নেন।
প্রতারণার শিকার শাজাহানপুরের আনসার আলী জানান, তিনি চার বিঘা জমি বিক্রি করে অ্যাসপোতে ৬০ লাখ টাকা জামানত রাখেন। কথা ছিল দশ বছরে দ্বিগুণ এবং প্রত্যেক তিন মাস পর ৬০ হাজার টাকা মুনাফা তোলা যাবে। কিছু দিন ধরে পরিচালক আনোয়ার হোসেন গা-ঢাকা দিয়েছেন, তার মোবাইল ফোন বন্ধ।তবে আনোয়ার অজ্ঞাত স্থান থেকে সাংবাদিকদের জানিয়েছেন, কয়েকজন গ্রাহক সামান্য কিছু টাকা পাবেন। জমি বিক্রি করে শিগগিরই তা পরিশোধ করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার ইমাম জানান, অ্যাসপোর পরিচালকের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আÍসাতের অভিযোগ শোনার পর বিষয়টি তদন্ত করতে সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment