Showing posts with label Exclusive. Show all posts
Showing posts with label Exclusive. Show all posts

Wednesday, December 10, 2014

চিটাগাং ফিজিক্যাল এডুকেশন কলেজ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চিটাগাং ফিজিক্যাল এডুকেশন কলেজ এর ওরিয়েন্টেশন ২০১৪-২০১৫ ও বিদায় ২০১৪ এ প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ

Sunday, November 30, 2014

মেরন সান স্কুল এন্ড কলেজের চান্দগাঁও ক্যাম্পাসে ক্লাস পার্টি অনুষ্ঠিত


গত ৩০ নভেম্বর চট্টগ্রামের একমাত্র ক্লাস নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান মেরন সান স্কুল এন্ড কলেজের চান্দগাঁও ক্যাম্পাসে প্রি-নার্সারী থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন সেকশনের ১২টি ক্লাসে পর্যাক্রমে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। ক্লাস পার্টি উদ্ভোধন করেন মেরিট বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। এই সময় আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ নুর কাশেম, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শরিফুল কাদের চৌধুরী, কো-অর্ডিনেটর শিহাব উদ্দিন, বালিকা হোষ্টেল সুপার সাজেদা বেগম মিনু,শিক্ষক ওসমান বেনজির, রঞ্জন রায় চৌধুরী,কাজি মোহাম্মদ সাইয়েদ, চেমন আরা, সাইফুল ইসলাম,নজরুল ইসলাম,বৈশাখী বনিক,আবিদা নুর মনি লক্ষী রানী,নাসরিন আক্তার,পাপিয়া সেন প্রমূখ। অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ প্রতিটি ক্লাস পার্টি উদ্ভোধনের পূর্বে ছাত্র-ছাত্রীর উদেশ্যে বলেন, জীবনের  সব চাইতে আনন্দের বিষয় হচ্ছে শিক্ষা গ্রহণ, সেই আনন্দের প্রাপ্তির পূর্ণতা লাভ হচ্ছে নিজেকে  একাডেমীক ভাবে শিক্ষিত করা। সামনের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, সারা বৎসরের লেখা-পড়ার মূল্যায়ন হচ্ছে বার্ষিক পরীক্ষা। এই মূল্যায়নের জন্য  শিক্ষার্থীদের দক্ষতা প্রমানের জন্য সামনের পরীক্ষাগুলোতে অবশ্যই  ভালো করতে হবে। এ ব্যাপারে শিক্ষার্থীদেরকে আরো সচেতন ও নিজে কর্তব্যপরায়ন হতে হবে।

Saturday, November 29, 2014

মেরন সান স্কুল এন্ড কলেজের চকবাজার শাখায় ক্লাস পার্টি অনুষ্ঠিত

গত ২৯ নভেম্বর চট্টগ্রামের একমাত্র ক্লাস নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান মেরন সান স্কুল এন্ড কলেজের চকবাজার শাখায় প্রি-নার্সারী থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন সেকশনের ১৬টি ক্লাসে পর্যাক্রমে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উৎসব মুখর ক্লাস পার্টি উদ্ভোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভাইস প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোরশেদ হোসেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষিকা শাহনাজ পারভিন। উক্ত প্রতিষ্ঠানের চীফ কো-অর্ডিনেটর শিহাব ইকবাল, উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল, চান্দগাঁও ক্যাম্পাসের উপাধ্যক্ষ নুর কাশেম, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শরিফুল কাদের চৌধুরী, মনোয়ারা বেগম, স্বপ্না রানী দত্ত, শওকত ওসমান, দেবাশিষ বড়–য়া, সঞ্জয় কান্তি দাশ প্রমূখ। অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ প্রতিটি ক্লাস পার্টি উদ্ভোধনের পূর্বে ছাত্র-ছাত্রীর উদ্যেশ্যে বলেন, জীবনের সফলতা অর্জনে অধ্যবসার কোন বিকল্প নাই, কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে হলে সময়কে কাজে লাগাতে হবে তাতেই সফলতা অর্জন হবে। সামনের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন সারা বৎসরের লেখা-পড়ার মূল্যায়ন হচ্ছে বার্ষিক পরীক্ষা এই মূল্যায়নেই শিক্ষার্থীর দক্ষতা প্রমাণ করে।

Thursday, November 27, 2014

মেরন সান স্কুল এন্ড কলেজ পরিদর্শনে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গতকাল ২৭ নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামের ক্লাসনির্ভর শিক্ষা প্রতিষ্ঠান মেরন সান স্কুল এন্ড কলেজ পরিদর্শনে গেলে তাদের শুভেচ্ছা ও স্বাগতম জানান অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। উপস্থিত ছিলেন মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল, চীফ একাডেমিক কর্ডিনেটর সিহাব ইকবাল, শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক দেবাশীষ বড়ুয়া। এসময়  সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সাথে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার জি এম সাইফুল ইসলাম, প্রধান সহকারী গোলাম কিবরিয়া চৌধুরী, মোহাম্মদ খোরশেদ আলম। উপস্থিত ছিলেন দৈনিক আমাদের  চট্টগ্রাম'র সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী, স্টাফ রিপোর্টার বজলুল হক, ঢাকা বুরো প্রধান মাহফুজুর রহমান, জিএসএমনিউজ24ডটকম এর রিপোর্টার ইদ্রিস হায়দার প্রমুখ।

Saturday, November 22, 2014

মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের এর পিইসি পরীক্ষার্থীদের দিকনিদের্শনামূলক আলোচনা সভা

মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের এর পিইসিই পরীক্ষার্থীর শতভাগ সফলতা কামনায় দিক নিদের্শনামূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ১৯ নভেম্বর বিকেলে বহদ্দার হাট স্কুলক্যাম্পাসে অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা ও মেরিট বাংলাদেশ ফাউন্ডেশন ট্রাষ্ট চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল¬াহ্।প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি চট্টগ্রাম মা শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোরশেদ হোসেন আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শরীফুল কাদের একাডেমিক কো-অর্ডিনেটর উৎপল পাল,শিক্ষক মোহাম্মদ আবু ইউছুপ, রফিকুল আলম, সোহাইল ওয়ারেচি, প্রদ্বীপ বড়ূয়া,শিক্ষার্থীদের মধ্যে রাখেন নাইফ হোসেন নাছির।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সুব্রত আচার্য্য,দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওনা অহিদ উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি

Thursday, November 20, 2014

মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার ক্যাম্পাস এর পিইসি পরীক্ষার্থীদের দিক নিদের্শনামূলক আলোচনা সভা



চট্টগ্রামের ক্লাসনির্ভর শিক্ষা প্রতিষ্ঠান মেরন সান স্কুল এন্ড কলেজ, চকবাজার ক্যাম্পাসএর পিইসি পরীক্ষার্থীদের শতভাগ সফলতা কামনায় দিক নিদের্শনামূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ১৯ নভেম্বর স্কুল মিলনায়তনে দুপুরে অনুষ্টিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদেশ্যে বক্তব্য রাখেন, মেরন সান স্কুল এন্ড কলেজ  চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল,চীফ একাডেমিক কর্ডিনেটর সিহাব ইকবাল, ভিপি মনোয়ারা বেগম শিক্ষক শহিদুল ইসলাম আরবী, সুপর্না বিশ্বাস, পরীক্ষার্থী তাসমিম মোস্তাফা মিম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা রহমত উল্লাহ আজাদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা স্বপ্না রানী দত্ত। পরে পিইসিই পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে ড. অধ্যক্ষ মো. সানাউল্লাহ বলেছেন, সাফল্যে পৌঁছাতে হলে শিক্ষকের নীতিবাচক ও গুণবাচক দিকগুলোকে সামনে নিয়ে তাদের কথা অনুসারে পাঠ্যবই অনুসরণ ব্যতীত সাফল্য সম্ভব নয়। সেজন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে জীবনের উন্নয়ন ও শতভাগ সফলতার জন্য শিক্ষকের পরামর্শ ও পাঠ্যবইয়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, পিইসি পরীক্ষা জীবনের প্রথম সোপান। এটিতে ভালো ফলাফল করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

Wednesday, November 19, 2014

মেরন সান স্কুল এন্ড কলেজ চান্দগাও ক্যাম্পাসে পিইসিই শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মেরন সান স্কুল এন্ড কলেজ চান্দগাও ক্যাম্পাসে পিইসিই শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্ ১৯ নভে,১০১৪ইং চট্টগ্রাম

Sunday, November 16, 2014

অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান ছিলেন খাঁটি বাঙ্গালী ও বড় মাপের শিক্ষাবিদ -মৃত্যু বার্ষিকীতে ভূমিপ্রতিমন্ত্রী

খ্যাতিমান শিক্ষাবিদ, ভাষাসৈনিক, বুদ্ধিজীবি, রম্য লেখক ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের প্রাক্তন উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান স্মরণ সভা কমিটি ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে ১৫ নভেম্বর বিকালে চকবাজার মেরন সান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিপ্রতিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান ছিলেন খাঁটি মাপের বড় বাঙ্গালী এবং বড় মাপের শিক্ষাবিদ। প্রান্তিক জনপদ এলাকার অবহেলিত, শিক্ষা বঞ্চিত জনগণকে শিক্ষার মাধ্যমে আলোকিত জীবন দানের জন্য তিনি কাজ করেছেন আজীবন। আনোয়ারা কলেজ সহ চট্টগ্রাম এবং চট্টগ্রাম পাশ্ববর্তী ও ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য তাঁর অবদান অপরিসীম। মূলত শিক্ষার মাধ্যমে জাতিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি আলোর পথযাত্রী ও শিক্ষার ফেরিওয়ালা হিসেবে কাজ করেছেন। জীবনে অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান অর্থবিত্তির মালিক হতে চাইলে চট্টগ্রাম শহরে গাড়ি বাড়ি ও অনেক কিছু করতে পারতেন। অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান সেই পথকে প্রচন্ড ঘৃনা করে অশিক্ষিত জাতিকে শিক্ষার পথে আনার জন্য কাজ করেছেন। শিক্ষাবিদ হিসেবে তিনি যেমন সফল তেমনি লেখক গবেষক হিসেবে তিনি খ্যাতি লাভ করেছেন। তাঁর লেখা-লেখির মাধ্যমে জাতিকে দুঃসময়ে সঠিক পথে চলতে আলো দিয়েছিলেন। অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান ব্যাক্তিগত জীবনে আমার খুব কাছের ও প্রিয় লোক ছিলেন। ছিলেন আমার বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবুর আপনজন ছিলেন। আমাদের পারিবারিক ট্রাষ্টের তিনি একজন সদস্য হিসেবে সব সময় আমার বাবাকে সাহস ও পরামর্শ দিয়েছেন। অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান চট্টগ্রামের শিক্ষা বিস্তারে অবদানের জন্য কালজয়ী মনিষী হিসেবে আমাদের মাঝে বেঁচে থাকবেন। জনাব সাইফুজ্জামান চৌধুরী আনোয়ারা কলেজ সম্মুখে একটি সড়কের নাম অধ্যক্ষ মোহাম্মদ হোসেন এর নামে নামকরণের ঘোষনা দিয়ে তাঁর জীবনী গ্রন্থ প্রকাশের সহযোগিতার আশ্বাস দেন। অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান স্মরণ সভা কমিটির সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ এর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণা সম্পাদক জননেতা মফিজুর রহমান। অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান এর জীবন ও কর্ম শীর্ষক প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন। আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. জিন বোধি ভিক্ষু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ড. অধ্যক্ষ রেজাউল কবির চৌধুরী,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোরশেদ হোসেন, সিটিকর্পোরেশনের প্রাক্তন কমিশনার শহিদুল আলম, সূফি গবেষক এস.এম সিরাজউদ্দৌলা, চট্টগ্রাম সিটিকর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তা আবদুর রহিম, বি.এড কলেজের অধ্যাপক শামসুদ্দিন শিশির, রাজনীতিবিদ এম.এ সাত্তার, লেখিকা দীপালী ভট্টচার্য্য, খ্যাতিমান আবৃত্তি শিল্পী দিলরুবা খানম, কবি মাহবুব শাহ, প্রণব রাজ বড়–য়া, জসিমুল হক চৌধুরী, ডা. বরুণ কুমার আচার্য্য বলাই, মুক্তিযোদ্ধা অমর দত্ত, প্রবন্ধিক সিদ্দিকুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারী, ডা. আরকে রুবেল, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, দক্ষিণ জেলা যুবলীগ নেতা বেলাল হোসেন মিঠু, ছাত্রনেতা শহিদুল ইসলাম, অধ্যাপক ওচমান জাহাঙ্গীর, সাংবাদিক সঞ্চয়ন দে, ইমরান হোসেন সোহেল, সিহাব ইকবাল, রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার নুর হোসেন, হেলাল উদ্দিন টিপু, সিরাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ রফিকুল ইসলাম, শুল্লব দত্ত, ডা. শওকত জাহান রুম্মান, নজরুল ইসলাম চৌধুরী, গোলাম মোস্তফা, অধ্যাপক দিদারুল আলম, মহিউদ্দিন আহমদ, কেশব কান্তি পাল, লিটন বড়–য়া, সভায় মরহুম অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান এর বড় ছেলে আশরাফ হোসেন খান সুজন কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। শোক সভার শুরুতে পবিত্র কুরআন তেলোওয়াত মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

Monday, November 10, 2014

সাপ্তাহিক চাটগাঁর সংবাদ এর সন্মাননা অনুষ্ঠানে অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ

সাপ্তাহিক চাটগাঁর সংবাদ এর ২য় বর্ষপূর্তি'র সুধী সমাবেশ ও সন্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ

Friday, November 7, 2014

সমাজসেবী শাহজাদী আবছার চৌধুরীর মৃত্যুতে ড. অধ্যক্ষ মোঃ সানাউল্লাহ'র গভীর শোক প্রকাশ

বিশিষ্ট সমাজসেবী ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উপদেষ্টা সদস্য ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর মাতা আলহাজ্ব শাহজাদী আবছার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উপদেষ্টা মোঃ আশরাফ খান, ড. জিন বোধি ভিক্ষু, ড. অধ্যক্ষ মোঃ সানাউল্লাহ, এড. তপন কান্তি দাশ, সামসুন নাহার রহমান পরান, ভাষা সৈনিক ফেরদৌস খান, কার্যকরী পরিষদের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, সহ-সভাপতি অধ্যাপক আবু তালেব বেলাল, ভাস্কর ডি.কে দাশ মামুন, চিত্রশিল্পী ওচমান জাহাঙ্গীর, অধ্যাপক এম.আর মাহবুব, প্রাবন্ধিক এ.কে জাহেদ চৌধুরী, অধ্যক্ষ ডাঃ বরুণ কুমার আচার্য্য বলাই, হেলাল উদ্দিন চৌধুরী, এ.বি.এম ফয়েজউল্লাহ, মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, ডাঃ শওকত জাহান রোম্মান, সুফীগবেষক এস.এম সিরাউদ্দৌলা, মহিউদ্দিন চৌধুরী, সজীব দত্ত সৌরভ, সাংবাদিক রুহুল আমিন, মুক্তিযোদ্ধা অমর দত্ত, সাংবাদিক শিবলী সাদিক কপিল, মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, মোঃ রফিকুল ইসলাম, মাওলানা রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার নুর হোসেন, মোঃ আলমগীর বঈদী, মাহমুদুর রহমানা শাওন, সাংবাদিক আবুল মনসুর, ব্যাংকার কাজী হাবীবুর রহমান প্রমূখ এক যুক্ত বিবৃতিতে মরহুম শাহজাদী আবছার চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন।

Thursday, October 30, 2014

মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার ক্যাম্পাস এর জেএসসি পরীক্ষার্থীদের দিক নিদের্শনামূলক আলোচনা সভা

চট্টগ্রামের ক্লাসনির্ভর শিক্ষা প্রতিষ্ঠান মেরন সান স্কুল এন্ড কলেজ, চকবাজার ক্যাম্পাসএর জে এস সি পরীক্ষার্থীর শতভাগ সফলতা কামনায় দিক নিদের্শনামূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৮ অক্টোবর স্কুল মিলনায়তনে দুপুরে অনুষ্টিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা গবেষক ও ড. মোহাম্মদ সানাউল্লাাহ্। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষিকা শাহনাজ পারভিন,আরো বক্তব্য রাখেন,প্রতিষ্টানের চীফ চীফ একাডেমিক কো-অর্ডিনেটর শিহাব সিহাব ইকবাল, মেরন সান স্কুল এন্ড কলেজে চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল চান্দগাও ক্যাম্পাসের উপাধ্যক্ষ নূর কাশেম তালুকদার, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শরীফুল কাদের, , শিক্ষক এইচ ফরহাদ চৌধুরী,কেসিপাল,পংকজ পাল,শিক্ষার্থী এম এ হাসেম, নন্দিতা চৌধুরী প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন ,মওলানা রাহমত উল্লাহ আজাদ । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা স্বপ্না রানী দত্ত। পরে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Tuesday, October 28, 2014

মেরন সান স্কুল চান্দগাও ক্যাম্পাস এর জে এস সি পরীক্ষার্থীদের দিক নিদের্শনা মূলক আলোচনা ও দোয়া মাহফিল

মেরন সান স্কুল চান্দগাও ক্যাম্পাস এর জে এস সি পরীক্ষার্থীদের দিক নিদের্শনা মূলক আলোচনা ও দোয়া মাহফিল।
মেরন সান স্কুল চান্দগাও ক্যাম্পাস এর জে এস সি পরীক্ষার্থীদের নিদের্শনামূলক বক্তৃতা দিচ্ছেন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্

Thursday, October 9, 2014

শহীদ জিয়াউর রহমান কলেজের প্রাক্তণ শিক্ষার্থীর পূণমিলনী অনুষ্টানে বক্তব্য রাখছেন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ

শহীদ জিয়াউর রহমান কলেজের প্রাক্তণ শিক্ষার্থীর পূণমিলনী অনুষ্টানে বক্তব্য রাখছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ

Sunday, September 21, 2014

রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কিছু সময়...











কালকাতার পল্লীর সুর সম্মাননা পুরস্কার পেলেন শিক্ষা গবেষক ড. অধ্যক্ষ মো. সানাউল্লাহ

১৩ সেপ্টেম্বর, ২০১৪ ইং বিকেলে কলকাতার বাড়ইপুর কমলা ক্লাব মিলনায়তনে মননশীল সাহিত্য সংস্কৃতি পত্রিকা ‘পল্লীর সুর’ ও ‘সুপ্রভাত সাহিত্য’ সংস্থার বর্ষপূর্তি উপলক্ষ্যে সংবর্ধনা সভায় বাংলাদেশের বিশিষ্ট পরিবেশ ও শিক্ষা গবেষক ড. অধ্যক্ষ মো. সানাউল্লাহ ‘পল্লীর সুর এ্যাওয়ার্ড ২০১৪’ লাভ করেছেন। বাড়ইপুর পৌরসভার পৌরপিতা এ্যাডভোকেট হাফিজুর রহমান ও অনুষ্ঠানের সভাপতি সাহিত্যিক গবেষক হরেন্দ্রনাথ চক্রবর্তী এই সম্মাননা ক্রেস্ট ড. সানাউল্লাহ এর হাতে তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পল্লীর সুর এর সম্পাদক সুব্রত হালদার, মিনতি রাণী ঘোষ, সাহিত্যগুণরত্ন অমরেশ মুখোপাধ্যায়, কবি সমরেন্দ্র দাশ গুপ্ত, বাংলাদেশি প্রতিনিধি দলের সোহেল মো. ফখরুদ-দীন, আসিফ ইকবাল, বরুণ কুমার আচার্য্য, দেশরতœ পরিষদের মো. শাহজাহান, আবৃত্তি শিল্পী মসরুর হোসেন, ভারতের আলোর দিশার সম্পাদক আবদুর রাজ্জাক খান, সু-স্বাগতম দেওয়ালা পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট রাজু মিস্ত্রী, সাহিত্য পত্রিকার তরঙ্গ এর সম্পাদক লিটন রাকিব, লেখক গবেষক সঞ্জীব কুমার রাহা প্রমুখ। এদিকে বিশিষ্ট শিক্ষাবিদ ও মেরন সান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ কলকাতার পল্লীর সুর সম্মাননা পুরস্কার লাভ করায় শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ সহ কলেজ পরিচালনা কমিটির সদস্য বৃন্দ এক যুক্ত বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।

কলকাতার ডেপুটি মেয়র ফরজানার কার্যালয়ে অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ

ভারতের কলকাতা পৌরসংস্থার উপ মহানাগরিক (ডেপুটি মেয়র) মিসেস ফরজানা আলম বলেছেন, প্রাচীন কাল ও আজকের সময়েও বিপ্লবী চট্টগ্রামের কালজয়ী মনীষীদের ইতিহাস গর্ব করার মতো। সর্ব ভারতের স্বাধীনতা সংগ্রামে কালজয়ী বিপ্লবী মাস্টারদা সূর্যসেন এর জীবন দান পৃথিবীর ইতিহাসে বিরল। স্বাধীনতা সংগ্রামের জন্য মাস্টারদা সূর্যসেনকে ভারতবাসী ও বাঙালিরা আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। চট্টগ্রাম এমনিতে প্রাচীন ও বিপ্লব তীর্থভূমি। মাস্টারদা সূর্যসেন, বীরকন্যা প্রীতিলতা, হাবিলদার রজব আলী, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, কাজেম আলী মাস্টার সহ অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর জন্মভূমি এই চট্টগ্রাম। সাহিত্য সংস্কৃতি, রাজনীতিক ইতিহাসে অনেক বিখ্যাত মানুষ চট্টগ্রাম হয়ে সমগ্র ভারতবর্ষে নেতৃত্ব দিয়েছেন। কলকাতা পৌরসংস্থার দ্বিতীয় মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত। যতীন্দ্র মোহন সেনগুপ্তের অনুকরণীয় দৃষ্টান্তগুলো এখনো কলকাতা পৌরসংস্থা সম্মানের সাথে সংরক্ষণ করে। ১৬ সেপ্টেম্বর ২০১৪ ইং চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের একটি প্রতিনিধি দল ৫নং সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডস্থ কলকাতা পৌরসংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে উপ মহানাগরিক ফরজানা আলম এর সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসংস্থার কাউন্সিলর সুশীল কুমার শর্মা, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, শিক্ষা গবেষক অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ, মাস্টারদা সূর্যসেন ও মহাকবি নবীন চন্দ্র সেন স্মৃতি সংঘের মহাসচিব ডা. বরুণ কুমার আচার্য্য বলাই, কলকাতা আবৃত্তি পরিষদের সভাপতি কবি সুরজিৎ ঘোষ, প্রখ্যাত কথাসাহিত্যিক ও গল্পকার রূপ কুমার পাল, প্রবীণ কবি সমরেন্দ্র দাশগুপ্ত, নারীজনার সম্পাদক উৎপল দত্ত, কবি ও কথা সাহিত্যিক ড. নিখিল রঞ্জন পড়–য়া, সাহিত্যগুণরতœ অমরেশ মুখোপাধ্যায়, সব্যসাচী লেখক সুব্রত হালদার প্রমুখ। এ সময় চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ডেপুটি মেয়র ফরজানা আলমকে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র স্মারক সম্মাননা ও কলকাতা পৌরসংস্থার মেয়র শোভন চ্যাটার্জীকে পৃথক পৃথক সম্মাননাপত্র প্রদান করা হয়।

Monday, August 18, 2014

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সাথে একান্ত মুহুর্তে অধ্যক্ষ ড. লায়ন মো. সানাউল্লাহ

চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সাথে একান্ত মুহুর্তে সম্মেলন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ ড. লায়ন মো. সানাউল্লাহ।

Saturday, August 16, 2014

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপির সাথে একান্ত মুহুর্তে অধ্যক্ষ ড. লায়ন মো. সানাউল্লাহ


১৩ আগস্ট বুধবার ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনের জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক আলোক চিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও অধ্যক্ষ ড.সানাউল্লাহ্। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তিন দিনব্যাপী এ আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

Thursday, August 14, 2014

ইতিহাস কথা কয় গ্রন্থের মোড়ক উন্মোচনে অধ্যক্ষ সানাউল্লাহ

ইতিহাস কথা কয় গ্রন্থের মোড়ক উন্মোচনে রাজনীতিবিদ ও বুদ্ধীজিবীদের সাথে অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ 

ড. মোহাম্মদ ইউনুসের সাথে সপরিবারে অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ

ড. মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাতকালে অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ ও তার পরিবারের সদস্যরা