Tuesday, December 23, 2014
এবার চীনে তিব্বতি নারীর আগুনে আত্মাহুতি
এবার চীনে তিব্বতি নারীর আগুনে আত্মাহুতি

চীনা
শাসন ও দমননীতির প্রতিবাদে এবার আগুনে আত্মাহুতি দিলেন এক তিব্বতি নারী।
সেপ কি নামে ২০ বছর বয়সী ওই তরুণী নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের অ্যাবা কাউন্টির একটি শহরতলিতে
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও গণমাধ্যম এ তথ্য
দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সেপ তার পিতামাতার সঙ্গে বসবাস
করতেন। তবে তার জীবনযাপন ছিল যাযাবরের মতো। সুনির্দিষ্ট কোন স্থানে তিনি
বেশিদিন অবস্থান করতেন না। এদিকে সেপের আগুনে আত্মাহুতি দেয়ার ঘটনার পর তার
ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরতলিটিতে এ মাসে এ ধরনের দ্বিতীয় ঘটনা
এটি। পুলিশ ও অ্যাবা কাউন্টি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এ ব্যাপারে কোন
মন্তব্য করেনি। এর আগে সেখানে ২ সন্তানের পিতা আগুনে আত্মাহুতি দিয়েছিলেন।
২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৩০ তিব্বতি নিজের গায়ে আগুন ধরিয়েছেন, যাদের
অধিকাংশেরই করুণ মৃত্যু হয়েছে। এ ধরনের কর্মকা-ের তীব্র নিন্দা জানিয়ে আসছে
বেইজিং এবং নির্বাসিত নোবেল জয়ী আধ্যাত্মিক নেতা দালাই লামা তিব্বতিদের
ব্যবহার করছে বলে অভিযোগ এনেছে। অন্যদিকে, আগুনে আত্মাহুতির ঘটনাকে নিদারুণ
হতাশার চরম বহিঃপ্রকাশ এবং এ ধরনের ঘটনা থামানোর ব্যাপারে তিনি অক্ষম বলে
বারবারই মন্তব্য করেছেন দালাই লামা।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment