Wednesday, December 24, 2014
তারেকের বিরুদ্ধে ৪৪ মামলা
তারেকের বিরুদ্ধে ৪৪ মামলা

বঙ্গবন্ধুকে
‘রাজাকার’ ও ‘পাকবন্ধু’ বলার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান
তারেক রহমানের বিরুদ্ধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। গত ১৮ই ডিসেম্বর থেকে
গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব মামলা দায়ের করেন আওয়ামী লীগ ও
অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা। এরমধ্যে বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল দেশের বিভিন্ন জেলায় তারেক
রহমানের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়। ২২শে ডিসেম্বর ১৮টি, ২১শে
ডিসেম্বর ১২টি এবং ১৮ই ডিসেম্বর দায়ের করা হয় ৫টি মামলা। গত ১৫ই জানুয়ারি
লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভায় বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ ও
‘পাকবন্ধু’ আখ্যায়িত করে বক্তব্য দেন তারেক রহমান। এরপর দেশে তার বিরুদ্ধে
সিরিজ মামলা শুরু করেন আওয়ামী লীগ নেতারা। এছাড়া তারেক রহমানের শাস্তির
দাবি করে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করছেন তারা। এদিকে গতকাল এক সংবাদ
সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন,
গত সোমবার পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।
সবগুলো মামলাই মিথ্যা ও ভিত্তিহীন।
পটুয়াখালীতে ৫০৭ কোটি টাকার মানহানির দু’টি মামলা
পটুয়াখালী প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে পটুয়াখালীতে দুটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে আগামী বছরের ২৫শে ফেব্রুয়ারি তারেক রহমানকে আদালতে উপস্থিত হতে সমন জারি করেছেন। গতকাল সকালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক রাশেদ খান পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি দায়ের করেন।
ফেনীতে ১০০০ কোটি টাকার মানহানি মামলা
ফেনী প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ফেনীর আদালতে ১০০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। গতকাল দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে মামলাটি দায়ের করেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও ফেনী জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সমাজকল্যাণ সম্পাদক গাজী তারেক আজিজ।
রংপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় পরোয়ানা
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় রংপুরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বঙ্গবন্ধুকে কটূক্তি করায় গতকাল দুুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও নারী নির্যাতন কোর্টের এপিপি আলী আখতার জাহাঙ্গীর হোসেন তুহিন মামলা দায়ের করেন। এরপর বিচারক মনসুর আহমদ ওই মামলায় পরোয়ানা জারির আদেশ দেন। মামলার পরপরই আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। মিছিলটি কাচারি বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নোয়াখালীতে ৩ মামলা, গ্রেপ্তারি পরোয়ানা
স্টাফ রিপোর্টার নোয়াখালী থেকে জানান, বঙ্গবন্ধুকে কটূক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানিসহ তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নোয়াখালী চিফ জুডিশিয়াল আদালত। গতকাল মাইজদী শহর যুবলীগের আহবায়ক একরামুল হক বিপ্লব বাদী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এদিকে মাইজদী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও বেগমগঞ্জের কৃষকলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সম্পর্কে কুরুচিপুর্ণ এবং সরকারের বিরুদ্ধে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সদর আদালতে দু’টি মানহানি মামলা করেন। এই দু’টি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
কুষ্টিয়ায় সমন জারি
কুষ্টিয়া প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুকে কটূক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি মামলায় সমন জারি করেছে আদালত। গতকাল দুপুরে কুষ্টিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ হাজার কোটি টাকার মানহানির অভিযোগটি দায়ের করেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মানিক কুমার ঘোষ। ওই মামলায়ও তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
ব্রাহ্মণবাড়িয়ায় তারেকের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল দুপুরে জেলা ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় বিএনপি নেতা রিজভী আহমেদ ও মীর নাছিরকেও আসামি করা হয়। আদালতে মামলাটি দায়ের করার পর শুনানি হয়। বিচারক পরে আদেশ দেবেন বলে জানান।
চট্টগ্রামে তারেকের বিরুদ্ধে ৩ মামলা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রামে তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এই নিয়ে মোট ৩টি মামলা দায়ের হলো তার বিরুদ্ধে। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালতে এই মামলাটি দায়ের করেন ছাত্রলীগ নেতা নুরুল আলম। তিনি রাঙ্গুনিয়া উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক। এর আগে তারেক জিয়ার বিরুদ্ধে আরও দু’টি মামলা দায়ের করা হয়। এর একটি হয় ২১শে ডিসেম্বর। গত ১৮ই ডিসেম্বর চট্টগ্রামে তারেক জিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করে মহানগর ছাত্রলীগ।
হবিগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা খারিজ
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা ১০০ কোটি টাকার মানহানি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। এ ঘটনায় তারেক রহমানের গ্রেপ্তার দাবিতে মিছিল করেছে জেলা ছাত্রলীগ। গতকাল হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রশীদ আহমেদ মিলন রাষ্ট্রীয় পূর্বানুমতি না থাকায় মামলাটি খারিজ করে দেন। ১৫ই ডিসেম্বর যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের অস্ট্রিয়াম ব্যাংকোয়েট হলে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের সৃষ্টির বিরোধিতা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম ১০০ কোটি টাকা মানহানির অভিযোগ এনে ২০৩ ধারায় এ মামলাটি করেন।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment