Tuesday, December 23, 2014
বাংলাদেশের গার্মেন্টে নির্যাতনের শিকার শ্রমিক নেতারা
বাংলাদেশের গার্মেন্টে নির্যাতনের শিকার শ্রমিক নেতারা

বাংলাদেশের
পোশাক কারখানাগুলোতে পুরুষ এবং এমনকি নারী ইউনিয়ন নেতারা হামলা, নিগ্রহ ও
নির্যাতনের শিকার হয়েছেন। অনলাইন নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা
হচ্ছে, এ ঘটনাগুলো ঘটেছে কারখানার ম্যানেজার বা ব্যবস্থাপকের
অঙ্গুলি-নির্দেশেই। গত ১০ই নভেম্বরের ঘটনা। গ্লোবাল গার্মেন্টস ফ্যাক্টরির
বাইরের গেটে এক নারী ইউনিয়ন নেতাকে ঘিরে ধরা হয়েছে। তাকে ধাক্কা মেরে
মাটিতে ফেলে মারধর করা হয়। ওদিকে পুরুষ এক ইউনিয়ন নেতাকে ধাওয়া করা হচ্ছে
এবং একের পর এক ঘুষি মারা হচ্ছে। আর এ ভিডিও ফুটেজগুলো ধারণ করা হয়েছে
গার্মেন্টের ক্লোজড-সার্কিট ক্যামেরায়। অপর এক ভিডিও ফুটেজে দেখা গেছে, এক
নারী ইউনিয়ন নেতা পোশাক কারখানার মূল দরজা দিয়ে ভেতরে ঢুকেছেন এবং কয়েক
সেকেন্ডের মধ্যেই তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়া হলো এবং ধাক্কা দিতে
দিতে তাকে ক্যামেরার আওতার বাইরে নিয়ে যাওয়া হয়। তদন্তে এ ভিডিও দুটি
খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক একটি
শ্রমিক অধিকার সংগঠন ও যুক্তরাষ্ট্রের একটি নামকরা পোশাক প্রতিষ্ঠান।
কারখানার ব্যবস্থাপকরাই এ হামলাগুলোর নির্দেশনায় রয়েছেন বলে প্রমাণিত হয়।
একই প্রতিষ্ঠান আজিম গ্রুপের আওতাধীন অপর এক পোশাক কারখানায় শ্রমিক
ইউনিয়নের এক নারী সভাপতির মাথায় লোহার রড দিয়ে মারার ৩ মাস পর এ হামলার
ঘটনাগুলো ঘটেছে। গত ২৬শে আগস্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিরা
বসাকের ওপর বর্বরোচিত ওই হামলা হয়। তার মাথায় লোহার রড দিয়ে মারা হয়। ২০টি
সেলাই পড়েছিল মিরার মাথায়। আজিম গ্রুপের মোট পোশাক কারখানার সংখ্যা ২৪টি।
সেখানে ২৭ হাজার পোশাক শ্রমিক কাজ করেন। আজিম গ্রুপের পক্ষ থেকে এসব ঘটনায়
জড়িত থাকার দায় অস্বীকার করা হয়েছে। এদিকে এ হামলাগুলো এমন সময়ে ঘটলো, যখন
যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ শ্রমিক অধিকার বিষয়ক সংগঠনগুলো বাংলাদেশের পোশাক
কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতে ও নির্বিঘেœ শ্রমিকরা যাতে ঐক্যবদ্ধ হতে
পারে, সে পরিবেশ সৃষ্টির জন্য চাপ দিচ্ছে। শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার
কিছুটা তাতে ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। রানা প্লাজা ধসের ঘটনায় গত বছর
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন বাংলাদেশের শুল্কমুক্ত বাণিজ্য
সুবিধা (জিএসপি) প্রত্যাহার করে। কিন্তু, বাণিজ্য সুবিধা ফিরে পাওয়ার পথে
হাঁটছে না বাংলাদেশ। এদিকে এ ঘটনার পর দুটি বড় পোশাক প্রতিষ্ঠান আজিম
গ্রুপের সঙ্গে তাদের চুক্তি বাতিল করেছে। ইউনিয়ন নেতাদের ওপর হামলা
আচরণবিধির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। আজিম গ্রুপ তাদের বিরুদ্ধে আনা
সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ১০ই নভেম্বরের ঘটনা অহিংস ছিল বলে উল্লেখ
করে গ্রুপটি। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান
মোজেনা বলেছেন, আজিম গ্রুপের প্রধানও তার দায় এড়িয়ে যাচ্ছেন। অনেকবার উঠে
এসেছে বিষয়টি। অপরাধী যেই হোক, তার শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন
মোজেনা। এদিকে এ ধরনের ঘটনায় বাংলাদেশের পোশাক শিল্পে গুরুতর প্রভাব ফেলবে
বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা। নামকরা বিভিন্ন বিদেশী
পোশাক প্রতিষ্ঠান সতর্কবাণী উচ্চারণ করছে বারংবার। কিন্তু, সেগুলো আমলে
নেয়া হচ্ছে না। এর ক্ষতিকর এবং সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের পোশাক
বাণিজ্যে। ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় পোশাকশিল্প খাত।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment