Tuesday, December 16, 2014
নববধূকে রেখে যুদ্ধে
নববধূকে রেখে যুদ্ধে

আজাহার
কমান্ডার নববধূকে রেখে গিয়েছিলেন মুক্তিযুদ্ধে। জীবন বাজি রেখে ২৭ বছরের
তরুণ যুবক মো. আজাহার আলী খান যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। উচ্ছ্বাসের সঙ্গে
তিনি বললেন, যুদ্ধের কথা মনে হলে মনটা ঘরে থাকতে চায় না। মনে হয় যুদ্ধে চলে
যাই। তিনি বলেন, দিন তারিখ মনে নেই, ১৯৭১ সালে বিয়ে করেছি। তার দেড় মাস পর
আমতলীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা বেসামরিক প্রশাসন প্রধান মরহুম আফাজ
বিশ্বাসের প্রেরণায় ঘরে নতুন বউ রিজিয়া বেগমকে রেখে যুদ্ধে যাওয়ার
সিদ্ধান্ত নিই। তখন আমতলীর মুক্তিযোদ্ধা আফাজ বিশ্বাস, হাতেম সুবেদারসহ
কয়েকজন আমরা আগাঠাকুরপাড়ায় আশ্রয় নিই। কিন্তু পাকহানাদার বাহিনী আমাদের
আশ্রয় নেয়ার কথা শুনে অ্যাটাক করে এবং আমাদের দলের দু’জনকে খবর দিয়ে নিয়ে
যায়। ওই জায়গা থেকে কোনরকমে প্রাণে বেঁচে বুকাবুনিয়া থেকে অস্ত্র এনে
কলাপাড়ার কাউয়ারচর এলাকায় চলে যাই। সেখানে পাকসেনাদের অ্যাটাক করি। তখন
বাধ্য হয়ে ৩৫ জন পাকসেনা প্রচুর অস্ত্র গোলাবারুদ ও ৪টি গানবোটসহ
আত্মসমর্পণ করেন। তিনি বলেন, ‘দুস্থ মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পাই। ঘর
দুয়ার নাই, বুড়া হইয়া গেছি, এখনও কাম কইরা খাই। আমার একটা ঘর নাই। ছাপরা
দিয়া থাকি। এত বড় বন্যার পর অনেক মানুষে ঘর-দুয়ার পাইছে। আমারে কেউ কিছু
দেয়নি।’ আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার জি এম
দেলোয়ার হোসেন বলেন, আজাহার কমান্ডার একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তিনি
যেভাবে জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন তা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।
কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে আজাহার কমান্ডার হেরে গেছেন অভাবের কাছে।
অভাব নিত্যদিন তাকে তাড়া করছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment