Sunday, December 14, 2014
বৃটেনের সর্ববৃহৎ পরিবারে আসছে ১৮তম সন্তান
বৃটেনের সর্ববৃহৎ পরিবারে আসছে ১৮তম সন্তান
বৃটেনের
সর্ববৃহৎ পরিবারের তকমা র্যাডফোর্ড দম্পতির। নোয়েল (৪৩) ও তার স্ত্রী সু
(৩৯) ১৫ সন্তানের পিতা-মাতা। এছাড়া রয়েছে দুই নাতি নাতনী। তারা ফেসবুকে
জানিয়েছেন, তাদের পরিবারে আসছে ১৮ তম সদস্য। আর অনাগত এ শিশুই হবে তাদের
শেষ সন্তান। এমনটাই ঘোষণা দিয়েছেন তারা। বৃটেনের ট্যাবলয়েড মিররের
প্রতিবেদনে উঠে এসেছে প্রাণোচ্ছল এ পরিবারের গল্প। ফেসবুকে ঘোষণার তারা আরও
বলেছেন, নিজেদের অসম্ভব সৌভাগ্যবান আর আশীর্বাদপুষ্ট বলে অনুভব করছেন
তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেয়ার পরপরই মুহুর্তেই তাদের এক লাখ
তিরিশ হাজার ফলোয়ার তাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। র্যাডফোর্ড দম্পতি
ল্যাঙ্কাশায়ারের মোরেক্যাম্বেতে একটি বেকারি চালান। তাদের ব্যবসা দারুন
সফল। নিয়মিত শিশু ভাতা ছাড়া বিশাল এ পরিবার চালাতে অতিরিক্ত কোন সরকারী
সুবিধা নেয়ার প্রয়োজন পড়েনি তাদের। তারা বলেন, অনাগত সন্তানকে নিয়ে উচ্ছসিত
তারা। এটাকে সর্বোত্তম ক্রিসমাস উপহার বলে মনে করছেন তারা। ১৫ ভাইবোনের
মধ্যেও বিরাজ করছে আনন্দঘন আবহ। নতুন ভাই বা বোনের জন্য অধীর আগ্রহে অপেক্ষ
করছে তারা। নোয়েল ও সু’র মধ্যে প্রেমের বন্ধন সেই ছেলেবেলা থেকে। সু প্রথম
অন্তস্বত্ত্বা হয়েছিলেন মাত্র ১৪ বছর বয়সে। প্রথম সন্তান ক্রিসের বয়স এখন
২৫। ক্রিসের পর তাদের সংসার আলো করে এসেছে ক্লোয়ি ১৯, জ্যাক ১৭, ড্যানিয়েল
১৫, লুক ১৪, মিলি ১৩, কেইটি ১২, জেমস ১১, ইলাই ৯, এইমি ৮, জশ ৭, ম্যাক্স ৬,
টিলি ৪, অস্কার ৩, এবং ক্যাসপার ২। জুলাই মাসে ২১ সপ্তাহ অন্তস্বত্ত্বা
অবস্থায় ‘অ্যালফি’ নামক অনাগত সন্তানকে হারায় র্যাডফোর্ড দম্পতি। এরপর
তারা আবার সন্তান গ্রহণের সিদ্ধান্ত নেন। একইসঙ্গে সিদ্ধান্ত নেন এটাই হবে
তাদের শেষ সন্তান।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...


No comments:
Post a Comment