Sunday, December 21, 2014
পোশাক খাত নিয়ে বিদেশীদের ‘উচ্চাশা’
পোশাক খাত নিয়ে বিদেশীদের ‘উচ্চাশা’
ঢাকায় সদ্যসমাপ্ত বস্ত্রমেলায় অংশ নেয়া
বিদেশী ক্রেতা ও বিশ্লেষকরা বাংলাদেশের পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে উচ্চাশা
ব্যক্ত করেছেন। ই-মেইল পাঠিয়ে মেলা ও পোশাক শিল্প সম্পর্কে পশ্চিমা
বিশ্লেষকরা এই মতামত দিয়েছেন বলে বিজিএমইএ জানিয়েছে। তৈরী পোশাক শিল্পমালিক
ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা
অ্যাপারেল সামিটে নেয়া ৫০ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রাকে
স্বাগত জানিয়েছেন তারা। তাদের মধ্যে হার্ভার্ড ল’ স্কুলের অধ্যাপক আর্নল্ড
মার্শাল জ্যাককে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএ ২০২১ সালের মধ্যে
৫০ বিলিয়ন ডলারে পৌঁছানোর জন্য যে টার্গেট নিয়েছে, তা অর্জন করা সম্ভব।
বিজিএমইএর সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে বলেছেন, সম্মিলিতভাবে কাজ করলে
বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ায় পোশাক উৎপাদনে শীর্ষস্থানীয় দেশে পরিণত হবে
বলে আমি গভীরভাবে বিশ্বাস করি। ইউরোপীয় পার্লামেন্টের গ্রিন পার্টির সদস্য
জিন ল্যাম্বার্ট বলেন, এই ঢাকা অ্যাপারেল সামিটে নেয়া উচ্চাকাঙ্ক্ষী
ভবিষ্যৎ পরিকল্পনা ও সুপারিশগুলো আমাকে অভিভূত করেছে। একটি টেকসই ও নৈতিক
উপায়ে কিভাবে এগুলো বাস্তবায়িত হবে, তা দেখার জন্য অপেক্ষা করছি।
যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান ভিএফ করপোরেশনের ভাইস
চেয়ারম্যান থমাস এ নেলসন বলেন, এর মাধ্যমে বিজিএমইএ নিজেদের যে উচ্চতায়
নিয়ে গেছে, ভবিষ্যতে কারও পক্ষে তা অতিক্রম করা প্রায় অসম্ভব ব্যাপার। ভিএফ
করপোরেশন বাংলাদেশে ব্যবসা সমপ্রসারণ, স্বল্প সুদে কারখানা রেমিডেশনের
অর্থায়ন এবং অ্যাল্যায়েন্সের মধ্য থেকে মুখ্য ভূমিকা পালন অব্যাহত রাখবে। এ
ছাড়া বার্তা পাঠিয়েছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রেচেল
হিথ, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন সেন্টারের কো-ডিরেক্টর সারাহ লবিজ
পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment