Tuesday, December 30, 2014
দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৫
দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৫

দিনাজপুরের
বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক মহিলাসহ ৫ জন নিহত
হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ যাত্রী। আহতদের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স
ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের
অবস্থা আশঙ্কাজনক। আজ সকাল পৌনে ৯টায় বীরগগঞ্জ উপজেলার ঢেপা নদী সেতু
সংলগ্ন নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহতরা হলেন- মো. কুরবান আলী (৪৫), শামিমা
আকতার (৩০) ও লায়লা বেগম (১৯)। তাৎক্ষণিক বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি দিনাজপুর থেকে পঞ্চগড় জেলার
দেবীগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে একটি মোটরসাইকেলকে পাশ কাটতে গিয়ে ঘন কুয়াশার
কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে
যায়। এতে ঘটনাস্থলে বাসের এক শ্রমিকসহ দু’জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ১৩
জন। আহতদের স্থানীয় বীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু
হয়।
তবে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. শওকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে ৩ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট খেলা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
তবে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. শওকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে ৩ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট খেলা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment