Tuesday, December 23, 2014
‘৫ তারিখ এদেরকে ঢাকায় ঢুকতে দেয়া হবে না’
‘৫ তারিখ এদেরকে ঢাকায় ঢুকতে দেয়া হবে না’

বিরোধী
জোটের আন্দোলন মোকাবিলায় আগেই রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। নেতাকর্মীদের
উদ্দেশে তিনি বলেছেন, ৫ তারিখের অনেক দেরি। আজ থেকেই মাঠে নেমে যান।
৫তারিখে আমি নিজেও রাস্তায় লুঙ্গি পড়ে দাঁড়ামো। দেখি কতো হেডম আছে।
মঙ্গলবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব
কথা বলেন। বিএনপি জোটকে ৫ই জানুয়ারি ঢাকায় ঢুকতে দেয়া হবে না উল্লেখ করে
নগর আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেখানে দেখবেন এই
দুষ্কৃতিকারী, বোমাবাজরা বোমাবাজি করছে। সেখানেই ধইরা এমন মিষ্টি খাওয়াইয়া
দেবেন, জীবনে আর যাতে কোনোদিন মিষ্টি খাইতে না চায়। পাড়া-মহল্লায় সতর্ক
থাকবেন। খোঁজ-খবর রাখবেন। কোন দুষ্কৃতিকারী, ষড়যন্ত্রকারী যেন কোন
বাসাবাড়িতে লুকিয়ে থেকে ষড়যন্ত্র করতে না পারে। তিনি বলেন, খালেদা জিয়ার
জোট গণতন্ত্রের শত্রু, ৫ই জানুয়ারি এদেরকে রাজধানীতে ঢুকতে দেয়া হবে না।
সেদিন আমরা দেখতে চাই কার পক্ষে কতটা শক্তি। স্বাধীনতার পক্ষের শক্তি না,
স্বাধীনতা বিরোধীদের শক্তি। সেদিন গণতন্ত্র ধ্বংস হবে না, না গণতন্ত্র
রক্ষা পাবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি
এতিমের টাকা চুরি করেছেন। এতিমের ঢাকা চুরি করে কোর্টে হাজিরা দিতে যান না।
যত ভাবেই পালিয়ে থাকেন না কেন আপনার পেছনে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
আইন আপনার পেছনে পেছনেই যাবে। আইন থেকে কেউ রক্ষা পায় না, রক্ষা পাওয়ার
সুযোগও নাই। শেখ রাসেল শিশু সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন
মনসুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের দপ্তর
সম্পাদক সহীদুল ইসলাম মিলন, সহ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন, প্রচার ও
প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment