Sunday, December 14, 2014
তেল সংগ্রহে শ’ শ’ নারী-পুরুষ
তেল সংগ্রহে শ’ শ’ নারী-পুরুষ
বনবিভাগের উদাসীনতার কারণেই সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে তেল ছড়িয়ে পড়েছে এমন অভিযোগ সুন্দরবন সংশ্লিষ্ট বিভিন্ন মহলের। তারা বলছেন, ট্যাংকার দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বনকর্মীরা সচেষ্ট হলে তেল বেশি দূর এগোতে পারতো না। ছড়িয়ে পড়তো না সুন্দরবনের আনাচে-কানাচে। বনবিভাগের অলসতা আর সিদ্ধান্তহীনতার কারণেই সুন্দরবনের এই মহাবিপর্যয়। তাদের মতে, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ অফিস থেকে শেলা নদীর ট্যাঙ্কার দুর্ঘটনাস্থলের দূরত্ব মাত্র এক থেকে দেড় কিলোমিটার। মঙ্গলবার ভোরে যখন ট্যাঙ্কারটির খোল ফেটে তেল বের হতে থাকে তখন শেলা নদীতে প্রায় প্রথম জোয়ার। মরা কটালের কারণে নদীতে স্রোতও তেমন ছিল না। তাছাড়া, শেলা নদীতে জোয়ার ঢোকে দু’দিক থেকে। আর এ নদীর প্রস্থ মাত্র ২/৩ শ’ গজের মতো। দুর্ঘটনার পরপরই বনবিভাগ নদীর দু’পাশ নেট দিয়ে আটকিয়ে রাখলে ভাসমান তেল এত গড়াতো না। সেভ দ্য সুন্দরবনের চেয়ারম্যান ড. ফরিদুল ইসলাম বলেন, তেল দূষণে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ মহাবিপর্যয়ের মুখে। সুন্দরবন রক্ষায় মাঠ পর্যায়ের মূল দায়িত্ব হচ্ছে বনবিভাগের। তারা তাৎক্ষণিক ভাবে দ্রুত উদ্যোগ নিলে ভাসমান তেলকে ঠেকানো যেতো। তিনি বলেন, দূষিত তেল প্রায় ১শ’ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়েছে। আর এখন উদ্যোগ নেয়া হয়েছে ভাসমান তেল সংগ্রহ করার। এটা হাস্যকর হলেও কিছুটা উপকারে আসবে। মংলা নাগরিক সমাজের সভাপতি ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. নূর আলম বলেন, এখন ঢাকঢোল পিটিয়ে যে ভাবে তেল তোলার চেষ্টা করা হচ্ছে, প্রথমদিনই এ কাজটা করা যেতো। শেলা নদীতে ২/৩ কিলোমিটার পরপর বনবিভাগের অফিস রয়েছে। তারা ইচ্ছা করলে ভাসমান তেলকে ঠেকাতে পারতেন। তিনি বলেন, সুন্দরবনের প্রতি খোদ বনবিভাগ যে আন্তরিক নয় সে প্রমাণ পাওয়া গেল। ফলে অপূরণীয় ক্ষতি হলো সুন্দরবনের। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. বেলায়েত হোসেন সব অভিযোগ অস্বীকার করে বলেন, দুর্ঘটনার পরপরই আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ বিভিন্ন মহলকে অবগত করেছি। পদক্ষেপ নিয়ে কাজ শুরু করতে করতে তেল অনেক দূর ছড়িয়েছে। তাছাড়া, ভাসমান তেল ঠেকাতে তাৎক্ষণিক কি করণীয় সে বিষয়ে সিদ্ধান্ত পেতেও দেরি হয়েছে।
ওদিকে, বিপর্যয় ঠেকাতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুন্দরবন সংলগ্ন লোকালয়ের শ’ শ’ নারী-পুরুষ। যে যেভাবে পারছেন তুলে আনছেন নদীর ভাসমান তেল। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এদের সহযোগিতা করছেন। শনিবার বিকাল পর্যন্ত প্রায় ৮০০০ লিটার ভাসমান তেল সংগ্রহ করা হয়েছে। জয়মণির ঘোল এলাকার কয়েক শ’ নারী-পুরুষ তেল সংগ্রহে নেমেছেন। পদ্মা অয়েল কোম্পানির ঠিকাদার ৩০ টাকা লিটার দরে এ তেল কিনে রাখছেন। কোস্টগার্ড, মংলা বন্দর কর্তৃপক্ষ, বন বিভাগ ও বিআইডব্লিউটিএ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ভাসমান তেল সংগ্রহ অভিযান তদারক করছেন। ভাসমান তেলের মাত্রা কমে যাওয়ায় পরিষ্কার হতে শুরু করেছে শেলা ও পশুর নদীর কালো পানি। নদীতে গাঢ় ভাসমান তেল এখন আর চোখে পড়ছে না। তেল সংগ্রহকারী জয়মণি এলাকার বাসিন্দা আবদুল সাত্তার (৪৭) জানান, গত দু’দিনে তিনি একাই ৪২ লিটার তেল সংগ্রহ করেছেন। এতে তার আয় হয়েছে ১২৬০ টাকা। তিনি বলেন, ‘টাহা বড় কতা না, এই ত্যাল নদীতে থাকলে মাচ মরবে, বনের ক্ষতি অইবে, কেউ না কইলেও মোরা নিজেরাই এই ত্যাল তুইল্যা হালাইতাম।’ একই এলাকার বাসিন্দা আবদুল মজিদ (৩৫) বলেন, ‘হুনছি তেলের কারণে সুন্দরবনের ক্ষতি হইবে, মোরা জীবন দিয়া হইলেও এই ক্ষতি অইতে দিমু না, সুন্দরবন ও নদী আমাগো রুটি-রুজির জাগা।’ মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তবিবুর রহমান জানান, শনিবার বিকাল পর্যন্ত প্রায় ৮০০০ লিটার তেল সংগ্রহ হয়েছে। এ কাজে স্থানীয় জনতার ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এদিকে নৌপরিহন মন্ত্রী শাজাহান খান শনিবার দুপুরে জয়মণির ঘোল পরিদর্শন করেছেন। এ সময়ে তিনি ঘটনাস্থলে কর্তব্যরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এর আগে সকালে মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক সভায় তিনি যোগ দেন। পরে বিকালে তিনি মংলা-ঘষিয়াখালী নৌ-রুট সরজমিন ঘুরে দেখেন। রোববার আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। অন্যদিকে তেল দূষণে সুন্দরবনের বিপর্যয়ের প্রতিবাদে রোববার সকালে মংলা পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে মংলার নাগরিক সমাজ। বেসরকারি সংস্থা গঠন, পবা, বারসিক ও সার্ভিস বাংলাদেশসহ সচেতন নাগরিকরা এ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
সুজনের মানববন্ধন: সুন্দরবন ও সুন্দরবনের পরিবেশ রক্ষার দাবিতে গতকাল বাগেরহাট শহরে মানববন্ধন ও পথসভা করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বিকালে শহরের মিঠাপুকুর পাড়ে খানজাহান আলী সড়কে সুজনের জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার। মানববন্ধনে সুন্দরবনের ভেতর দিয়ে ও ঘষিয়াখালী-মংলা নৌপথে স্থায়ীভাবে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধের দাবি জানানো হয়। পথসভায় বক্তারা বলেন, বিভিন্ন মহল থেকে তাগাদা দেয়ার পরও সুন্দরবনের ভেতর দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচল বন্ধ না করায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ এক মহাবিপর্যয়ের মুখে। বাগেরহাটের মানুষ সুন্দরবনের ভেতর দিয়ে এই নৌপথ চিরদিনের মতো বন্ধ দেখতে চায়। পাশাপাশি লবণ পানি থেকে এলাকার কৃষি ও মাটি বাঁচাতে বাগেরহাটবাসী ঘষিয়াখালী-মংলা নৌ চ্যানেলও বন্ধ দেখতে চায়। পথসভায় বক্তব্য দেন সুজন বাগেরহাট জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. মোজাফফর হোসেন, সহ-সভাপতি শেখ আসাদ, সহ-সাধারণ সম্পাদক পারভীন আহমেদ, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যাপক আমিরুল আলম, মহিলা পরিষদের সভানেত্রী ফরিদা বেগম, তহুরা বেগম প্রমুখ।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment