Sunday, December 14, 2014
আবেগে শুরু রোমাঞ্চে শেষ
আবেগে শুরু রোমাঞ্চে শেষ
আবেগে শুরু ও রোমাঞ্চে শেষ হলো অ্যাডিলেড টেস্ট। খেলার মাঠের ঘটনায় অসি
ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যুতে তার স্মৃতি নিয়ে আবেগঘন আবহ দেখা যায়
এবারের অ্যাডিলেড ম্যাচ জুড়ে। আর ম্যাচের শেষ দিন টেস্ট ক্রিকেটের আসল
রূপ-রস দেখলেন ভক্ত-সমর্থকরা। নাটকীয়তায় ভরপুর শেষ দিনে আদতে জয়ের সম্ভাবনা
দেখা দেয় উভয় দলের। এতে কৃতিত্ব দিতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের। গতকাল
ম্যাচের সম্ভাবনা ছিল ড্র’তে সমাপ্তিরও। তবে অসি স্পিনার নাথান লায়নের
ম্যাজিক নৈপুণ্যে জয় নিয়ে শেষ পর্যন্ত হাসিমুখ স্বাগতিকদেরই। চার ম্যাচ
সিরিজের প্রথম টেস্টে ভারতকে ৪৮ রানে হারিয়ে ১-০তে এগিয়ে রইলো অস্ট্রেলিয়া।
অ্যাডিলেড টেস্টের পঞ্চমদিন ভারত তারকাদের ব্যাটিং নৈপুণ্যের বিপরীতে
অস্ট্রেলিয়ার জয়ের নায়ক নাথান লায়ন। ভারতের দ্বিতীয় ইনিংসে লায়নের শিকার ৭
উইকেট। এতে লায়নের ম্যাচ ফিগার রেকর্ড ১২/২৮৬। ভারতের বিপক্ষে
অস্ট্রেলিয়ার সেরা বোলিং ফিগার এটি। আগের রেকর্ডটি অসি অপর স্পিনার জেসন
ক্রেইজার ১২/৩৫৮। ২০০৮’র ভারত সফরে এ রেকর্ড গড়েন ক্রেইজা। আগের দিনের
২৯০/৫ সংগ্রহ নিয়ে গতকাল সকালে খেলা শুরুর আগে ইনিংস ঘোষণা করেন অসি
অধিনায়ক মাইকেল ক্লার্ক। এতে সারাদিনের ৯৮ ওভারে ভারতের সামনে টার্গেট
দাঁড়ায় ৩৬৪ রানের। এতে ভক্তরা ভারতের জয়ের সম্ভাবনা হয়তো কমই দেখছিলেন।
সমীকরণটা ছিল- জয় পেতে হলে এখানে রেকর্ড ভাঙতে হবে ভারতকে। অ্যাডিলেডের
মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩০৬ রান তাড়া করে জয়ের রেকর্ড একবার। আর
ভারতীয়দের দেশের বাইরে টেস্টের পঞ্চম দিনের পুরোটা ব্যাটিংয়ে কাটাতে দেখা
গিয়েছিল গত দুই যুগে মাত্র তিনবার। তবে অ্যাডিলেডের মাঠে আরও একবার আলোকিত
ব্যাটিং দেখালেন ভারতীয়রা। কঠিন টার্গেটের পেছনে দলীয় ৫৭ রানে ভারত দুই
উইকেট খোয়ালেও দিনের পরের দুই ঘণ্টা ভারতীয় ওপেনার মুরলি বিজয় ও অধিনায়ক
বিরাট কোহলি দেখান ব্যাটিংয়ে ঝলক। তৃতীয় উইকেটে ১৮৫ রানের জুটি গড়ে তোলেন এ
দুই ভারতীয় টপঅর্ডার। স্বাগতিকদের দুশ্চিন্তায় রেখে ২০৫/২ সংগ্রহ নিয়ে চা
বিরতিতে যান কোহলি-মুরলি। ফিরেও এ জুটি অবিচ্ছিন্ন থাকে ৯ ওভার। তবে
নার্ভাস নাইনটিতে ৬৯.১তম ওভারে মুরলি বিজয় উইকেট খোয়ান ব্যক্তিগত ৯৯ রানে।
একই ওভারের শেষ বলে আজিঙ্কা রাহানের আউটে পথ পিচ্ছিল হয় ভারতীয়দের। দিনের
শুরুতে শিখর ধাওয়ান হন আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার। আম্পায়ারের ভুলে
কাটা পড়ে রাহানের উইকেটটিও। ব্যাট-গ্লাভসে বল না ছুঁলেও উভয়েই হন কট
বিহাইন্ড। সদ্য শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ২৫০ রানের অসম্ভব ইনিংস খেলে
হৈচৈ ফেলা রোহিত শর্মা ব্যাট হাতে দায়িত্ব নিতে ব্যর্থ হন অ্যাডিলেডের
দ্বিতীয় ইনিংসেও। ব্যক্তিগত ৬ রানে উইকেট দেন রোহিত। তবে ক্রিজের
একপ্রান্তে ভারতীয়দের স্বপ্ন ধরে রেখেছিলেন অধিনায়ক কোহলি। সফল স্পিনার
নাথান লায়নের এক ওভারের পর বাউন্ডারি ছক্কা হাঁকিয়ে সামর্থ্য দেখান
উইকেটরক্ষক ব্যাটসম্যান রিদ্ধিমান সাহাও। তবে ওই ওভারে ১৫ রান তুলে নেয়ার
পরও শেষ বলে ক্রিজ ছেড়ে অহেতুক বড় শট হাঁকাতে গিয়ে স্ট্যাম্পিংয়ে উইকেট
বিসর্জন দেন রিদ্ধিমান। জয়ের জন্য তখনও ভারতের দরকার ১৮ ওভারে ৬৫ রান। এতে
ক্রিজের অন্যপ্রান্তে লেজের দিকের ব্যাটসম্যানদের নিয়ে চাপ বাড়ে বিরাট
কোহলির ওপর। এতে বড় শট হাঁকাতে গিয়ে উইকেট দেন কোহলিও। পরে ১১ রানে শেষ চার
উইকেট খুইয়ে ভারতের ইনিংস থেমে পড়ে ৩১৫ রানে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...


No comments:
Post a Comment