Wednesday, December 31, 2014
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশসহ নিহত ৩
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশসহ নিহত ৩

সিরাজগঞ্জ
মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২
পুলিশসহ আরও ৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা
হলেন- সিরাজগঞ্জ পুলিশ লাইনে কতব্যরত পুলিশ কনস্টেবল বগুড়ার আব্দুল বাছেত ও
ভাড়া করা পিকআপের চালক ঢাকার মিরপুরের মফিজুল ইসলাম। অপর যাত্রীর পরিচয়
মেলেনি। আহতদের মধ্যে পুলিশের উপ-পরিদর্শক জিন্নাহ, কনস্টেবল মনিরুল
ইসলামসহ অন্যদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায়
বিকল অবস্থায় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী খালেক এন্টার প্রাইজের একটি বাস
দাঁড়িয়ে ছিল। ওই বাসটিকে নিরাপত্তা দেয়ার জন্য মহাসড়কের কর্তব্যরত একটি
ভাড়া করা পিকআপভ্যানে থাকা পুলিশ সেখানে অবস্থান নেয়। এ অবস্থায় দ্রুতগামী
একটি ট্রাক পিছন থেকে পিকআপ ও বাসটিকে স্বজোরে ধাক্কা দিয়ে সেটিও মহাসড়কের
পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। ধারনা করা
হচ্ছে অজ্ঞাত নিহত ব্যক্তি ট্রাকে ছিল। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল
মনিরুল ইসলামের অবস্থা আশংকাজনক। দূর্ঘটনায় বাস, পিকআপভ্যান ও ট্রাকটি
ক্ষতিগ্রস্ত হয়েছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment