Wednesday, December 24, 2014
জঙ্গি হামলায় আসামে নিহত ৪৩
জঙ্গি হামলায় আসামে নিহত ৪৩

ভারতের
আসাম প্রদেশে সন্দেহভাজন বোডো জঙ্গিদের পৃথক হামলায় ৪৩ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। গতকাল সন্ধ্যায় আসামের
সোনিতপুর ও কোকরাঝাড় জেলায় এ ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই আদিবাসী গোষ্ঠীর
সদস্য। তারা চা বাগানের শ্রমিক। আসাম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব
ভট্টাচার্য এ খবর নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে এ
হামলার পর আসাম প্রদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশের অভিযোগে বলা
হয়েছে, নিষিদ্ধ সংগঠন এনডিএফবি’র একটি বিদ্রোহী গোষ্ঠী এ ঘটনার জন্য দায়ী।
আসাম পুলিশ প্রধান খগেন শর্মা জানিয়েছেন, সোনিতপুর জেলার সিমাংপাড়া গ্রামে
কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গত সোমবার এক নিরাপত্তা
অভিযানে এনডিএফবি’র দুই শীর্ষ নেতা নিহত হয়। ওই অভিযানের প্রতিশোধ নিতেই
সংগঠনটি হামলা চালিয়ে থাকতে পারে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি এ হামলাকে ‘কাপুরুষোচিত’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment