Wednesday, December 24, 2014
টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের মিসিসিপি, নিহত ৪
টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের মিসিসিপি, নিহত ৪

যুক্তরাষ্ট্রের
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিসিসিপি অঙ্গরাজ্যে প্রলয়ঙ্করী টর্নেডোর আঘাতে
কমপক্ষে ৪ জন প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, ধ্বংসাত্মক এ ঘূর্ণিঝড়ে বহু
মানুষ আহত হয়েছেন এবং বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
জরুরি অবস্থা জারি করা হয়েছে জোন্স ও ম্যারিয়ন কাউন্টিতে। আহতদের বেশ
কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি করা
হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় দুপুর আড়াইটার
দিকে আঘাত হানে টর্নেডোটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টর্নেডোতে
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যারিয়ন কাউন্টির কলাম্বিয়া শহরতলির একটি
বাণিজ্যিক অঞ্চল। মিসিসিপি অঙ্গরাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার
মুখপাত্র গ্রেগ ফ্লিন এ তথ্য দিয়েছেন। ম্যারিয়ন কাউন্টির পুলিশ প্রধান
বার্কলি হল বলেন, রাস্তায় বাড়ির ছাদ পড়ে আছে, মানুষ তাদের বাড়িতে আটকা
পড়েছেন, উল্টে পড়ে রয়েছে গাড়ি। বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা উপড়ে
পড়ে আছে, রাস্তায় ধ্বংসস্তূপ আর জঞ্জালের ছড়াছড়ি। বিদ্যুৎবিহীন রয়েছে
বিস্তীর্ণ এলাকা। পুরো অঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। আকস্মিক
বন্যা সতর্কতাও জারি করা হয়েছে কয়েকটি অঞ্চলে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment