Monday, December 22, 2014
আ’লীগকে ফখরুলের চ্যালেঞ্জ র্যাব-পুলিশ ছাড়া মাঠে আসুন
আ’লীগকে ফখরুলের চ্যালেঞ্জ র্যাব-পুলিশ ছাড়া মাঠে আসুন

আওয়ামী
লীগ নেতাদের র্যাব-পুলিশ ছাড়া মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি’র
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগের
দায়িত্বশীলরা বলছেন- বিএনপির গায়ের চামড়া তুলে নেবে। পুলিশ-র্যাব ছেড়ে
আওয়ামী লীগ মাঠে নামুক, দেখি কে কার চামড়া তুলে নেয়, ঠ্যাং ভেঙে দেয়- জনগণই
এর উত্তর দেবে। সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় পৌর মুক্তমঞ্চে
আয়োজিত জেলা বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সরকারের উদ্দেশে মির্জা আলমগীর বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন
বাড়িয়েছে- সেটা ভাল কথা। তার ঘুষ না খাক, ভাল থাকুক। কিন্তু সাধারণ মানুষের
অবস্থা কি? তাদের জীবন আজ দুর্বিষহ। বিদুৎ-গ্যাসসহ সব কিছুর দাম বাড়ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে গণতন্ত্রের মানসকন্যা বলে। তাই
যদি হয় তাহলে ভোটের অধিকার কেন কেড়ে নেয়া হবে, সত্য কথা বলার জন্য কেন
জেলে নেয়া হয়। বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কেন অসংখ্য মামলা দেয়া
হয়। গুলি করে কেন মানুষকে হত্যা করা হয়। পঙ্গু করা হয়। দেশের মানুষ কি এই
গণতন্ত্র চায়? তিনি বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও
প্রশাসন সবই ধ্বংস করেছে। সমগ্র দেশের মানুষ আজ কারাগারে আবদ্ধ। মির্জা
আলমগীর বলেন, তারেক রহমান লন্ডনে ইতিহাস ও বইপত্রের আলোকে কিছু কথা
বলেছেন। আর তাতেই আওয়ামী লীগের গায়ে আগুন ধরে গেছে। তারেক ভুল বলে থাকলে
বইপত্র নিয়ে এসে তারা এর প্রমাণ করুক। এটিকে কেন্দ্র করে খালেদা জিয়া ও
তারেক জিয়ার বিরুদ্ধে যাচ্ছেতাই কথা বলছে আওয়ামী লীগ। গালাগাল করছে।
জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান ও উকিল আবদুস সাত্তার ভূইয়া, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য কাজী মো. আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রমুখ।
জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ, চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান ও উকিল আবদুস সাত্তার ভূইয়া, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য কাজী মো. আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রমুখ।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment