Wednesday, November 19, 2014
দিনাজপুর মেডিকেলে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ
দিনাজপুর মেডিকেলে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ

দিনাজপুর
মেডিকেল কলেজে পাল্টাপাল্টি কমিটি গঠনের জেরে ছাত্রলীগের দুই গ্রুপের
সংঘর্ষে ৩৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার এ সংঘর্ষের পর একাডেমিক কাউন্সিলের
জরুরি সভায় আগামী তিন মাসের জন্য ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা
হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পুলিশ এ ঘটনায়
ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে। গুরুতর আহতদের দিমেক হাসপাতালে ভর্তি
করা হয়েছে। পুলিশ হলে তল্লাশি চালিয়ে দুটি কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয়
ধারালো অস্ত্র উদ্ধার করে। কলেজের অধ্যক্ষ ডা. কামরুল আহসান জানান,
ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে ১৩ নভেম্বর থেকে
ক্যাম্পাসে দু’গ্রুপের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ
জানায়, বেলা ১১টার দিকে ছাত্রলীগের মোজাহিদুর হাসান ও কৌশিক দেব গ্র“পের
হিল্লোল নামে এক ছাত্রকে ক্যাম্পাসে থাকা হুইপ ইকবালুর রহিম এমপির পোস্টার
ছিঁড়ে ফেলার অভিযোগে ধারালো অস্ত্রসহ অধ্যক্ষের কক্ষে ধরে নিয়ে আসে
প্রতিপক্ষ তুষার ও শামস গ্র“পের লোকজন। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে
অপর গ্র“প অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অধ্যক্ষের কক্ষে হামলা চালিয়ে ভাংচুর
করে। পরে উভয় গ্র“পের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর
পেয়ে পুলিশ এসে ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পুলিশের
সামনেই তুষার ও শামস গ্রুপ ডা. ইউসুফ হলে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং
ছাত্রদের মারধর করে।
উভয় গ্রুপের পাল্টাপাল্টি হামলা ও পুলিশের লাঠিচার্জে এ সময় অন্তত ৩৭ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় কৌশিক, হিল্লোল, জিসান ও সোহাগকে আটক করেছে। আহত ৩য় বর্ষের ছাত্র শাহাদত হোসেন, কামরুজ্জামান, রাশেদ ও শাকিলকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন।
মেডিকেল কলেজের ডা. ইউসুফ হলে মোজাহিদুর হাসানের ২০৬নং কক্ষ ও শেখ বাপ্পীর ৪০৫নং কক্ষ থেকে পুলিশ বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আলতাফ হোসেন যুগান্তরকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ ১৩ নভেম্বর দিমেক ছাত্র মোজাহিদুর হাসানকে সভাপতি ও কৌশিক দেবকে সাধারণ সম্পাদক করে মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখা কমিটি অনুমোদন দেয়। পরদিন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সৈকত পাল দিমেক ছাত্র আশফাকুর রহমান তুষারকে সভাপতি ও আসফিকার শামসকে সাধারণ সম্পাদক করে পাল্টা আরেকটি কমিটি অনুমোদন দেয়। ২৪ ঘণ্টার মধ্যে মেডিকেল কলেজে দুটি কমিটির অনুমোদন হওয়ায় তখন থেকেই উভয় গ্র“পের মধ্যে উত্তেজনা চলছিল।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment