Monday, December 22, 2014
ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি সিরিয়ার
ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি সিরিয়ার

ইসরাইলের
দখলকৃত গোলান হাইটস অঞ্চলের কাছে সিরিয়ার কুনেইত্রা প্রদেশে ইসরাইলের একটি
ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সিরিয়া। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে
বলা হয়েছে, হাদর গ্রামের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটিকে ভূপাতিত করা
হয়। তবে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে নাকি এটি বিধ্বস্ত হয়েছে, তা
এখনও স্পষ্ট নয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়ায় প্রায় ৪ বছর
ধরে চলা গৃহযুদ্ধের প্রথম থেকেই ইসরাইল বেশ কয়েকবার সিরিয়ায় হামলা
চালিয়েছে।
অধিকাংশ হামলাগুলোতেই
মিসাইলের মতো গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র ধ্বংস করার দাবি করেছেন ইসরাইলি
কর্মকর্তারা। ইসরাইলের দাবি, এ অস্ত্রগুলো প্রতিবেশী রাষ্ট্র লেবাননে
ফিলিস্তিনি যোদ্ধা সংগঠন ও ইসরাইলের দীর্ঘদিনের শত্রু হিজবুল্লাহর হাতে চলে
যেতো। গত সপ্তাহে সিরিয়ার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দেশটির
রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর ও লেবাননের সীমান্ত-সংলগ্ন দিমাস
শহরতলিতে ইসরাইলি জেট বোমা হামলা চালিয়েছে। কুনেইত্রা অঞ্চলে এর আগে
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই
হয়েছে। বিদ্রোহীদের সঙ্গে শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত
জঙ্গি সদস্যরাও রয়েছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment