Sunday, December 14, 2014
ভালবাসার ভেলায় তানভীর-জেনি
ভালবাসার ভেলায় তানভীর-জেনি

ক্যামেরার পেছনের মানুষদের সঙ্গে অভিনেত্রীদের সম্পর্কের বিষয়টি নতুন কিছু
নয়। দেশীয় শোবিজ তারকা সুবর্ণা মুস্তাফা-বদরুল আনাম সৌদ, মোস্তফা সরয়ার
ফারুকি-নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম-এজাজ মুন্নারা প্রেম-বিয়ের পর
এখন দিব্যি সংসার করছেন। তারই ধারাবাহিকতায় কিছুদিন ধরে চ্যানেল নাইনের
অনুষ্ঠান প্রধান তানভীর খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেছে
মডেল-অভিনেত্রী জেনির। তবে এ গুঞ্জনটি তখনই বেশি পাখা মেলে, যখন তানভীর খান
জেনির সঙ্গে কয়েকটি ছবি তুলে তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন। তাদের এসব
ছবিতে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে। জানা গেছে, ভালবাসার ভেলায় দীর্ঘ সময়
ধরেই তানভীর খান ও জেনি ভেসে বেড়াচ্ছেন। বিষয়টি অবশ্য গোপনও রাখতে চাননি
তারা। এদিক থেকে সাহসিকতার পরিচয় দিয়েছেন এই প্রেমিকযুগল। তবে সম্পর্ক নিয়ে
কানাঘুষা চললেও এ বিষয়ে কোন বক্তব্য আজ পর্যন্ত পাওয়া যায়নি তানভীর খান ও
জেনির। গতকাল নিজেদের সম্পর্কের বিষয়টি মানবজমিনের কাছে স্বীকার করেছেন
তারা। সম্পর্কটা অনেক গভীর হলেও এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না এ
প্রেমিকযুগল। দু’জনই কাজ নিয়ে ব্যাস্ত। কাজের ব্যস্ততাটা কমে এলে যখন তাদের
মনে হবে বিয়ে করা উচিত, ঠিক তখনই সিদ্ধান্তটা নেবেন। সবাইকে জানিয়েই শুভ
কাজটি সারবেন বলেও জানিয়েছেন তারা। এ বিষয়ে তানভীর খান মুঠোফোনে মানবজমিনকে
বলেন, এটা আসলে প্রচারেরও কিছু নেই আবারও লুকানোরও কিছু নেই। এটি সম্পূর্ণ
একটি ব্যক্তিগত বিষয়। তবে হ্যাঁ, আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। এটা আমাদের
কাছের মানুষদের প্রায় সবাই জানেন। তারা শুভেচ্ছাও জানিয়েছেন আমাদের। বিয়ের
বিষয়ে কোন সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তানভীর খান বলেন, এখনও এ বিষয়ে
কিছু ভাবছি না। কারণ, আমরা দু’জনই স্ব স্ব কাজ নিয়ে ব্যস্ত। কাজের
ব্যস্ততা কমলে হয়তো তখন আমরা কোন সিদ্ধান্তে পৌঁছাবো। দেখা যাক কি হয়।
এদিকে তানভীর খান ও জেনির সম্পর্কের বিষয়টি এরই মধ্যে ‘টক অব দ্যা শাবিজ’ এ
পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে মিডিয়াসংশ্লিষ্ট অনেকেই নিজেদের মতামত প্রকাশ
করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তানভীর খানের সঙ্গে সম্পর্ক বিষয়ে
অভিনেত্রী জেনি মানবজমিনকে বলেন, তানভীর খান ও আমার সম্পর্ক চলছে এটা
সত্যি। তবে এটি খুব ইতিবাচক বিষয়। বিষয়টি যেন নেতিবাচক দৃষ্টিতে প্রকাশ না
হয় মিডিয়ায় সেটাই প্রত্যাশা থাকবে। তানভীরের সঙ্গে সম্পর্কের বয়সটা একদম কম
নয়, আবার বেশিও নয়। তবে আমরা দু’জন দু’জনকে অনেক বুঝি। এটাই সবচেয়ে বড়
ব্যাপার। বিয়ের বার্তা সামনে আসছে কিনা- এমন প্রশ্নে জেনি খানিক হেসে বলেন,
সম্পর্কের পরিণতি হচ্ছে বিয়ে। তবে দু’জনই আমরা কাজ নিয়ে ব্যস্ত। কাজের
ব্যস্ততাটা শেষ হলেই সুখবরটি আসবে। তখনই পারিবারিকভাবে বিয়ের ব্যাপারে
সিদ্ধান্ত হবে। উল্লেখ্য, এর আগে নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে বিয়ে হয়েছিল
জেনির। তবে বছর দু’য়েকের মধ্যেই সেই সম্পর্কের অবসান ঘটে। এরপর একাই
থেকেছেন তিনি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment