Sunday, December 21, 2014
ধর্ষিতার জরিমানা!
ধর্ষিতার জরিমানা!
শ্রীনগরে ইউনিয়ন পরিষদে সালিশ মীমাংসায় এক
ধর্ষিতাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বেলা এগারটার দিকে
উপজেলার রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদের সভাপতিত্বে
অনুষ্ঠিত সালিশ মীমাংসায় ধর্ষককে একলাখ টাকা ও ধর্ষিতাকে পঞ্চাশ হাজার টাকা
জরিমানা করা হয়। স্থানীয়রা জানায়, রাঢ়িখাল ইউনিয়নের নতুন বাজার এলাকার
গ্রাম্য ডাক্তার ও দুই সন্তানের জনক মফিজুল গত ৪ঠা ডিসেম্বর রাত দশটার দিকে
ওই এলাকার এক গৃহবধূকে ফাঁদে ফেলে বালাসুর প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে
নিয়ে ধর্ষণ করে। এসময় ধর্ষিতার চিৎকারে স্থানীয় দুই যুবক তাকে উদ্ধার করে।
এসময় মফিজুল দৌড়ে পালিয়ে যায়। পরে ধর্ষিতাকে তার বাবার জিম্মায় দিয়ে দেয়া
হয়। ধর্ষিতার বাবা নতুন বাজার এলাকার গুচ্ছ গ্রামের বাসিন্দা দরিদ্র
ভ্যানচালক। ঐদিনই স্থানীয় সালিশদারদের পরামর্শে বিষয়টি ঐ ইউনিয়নের
চেয়ারম্যান হারুন-অর-রশিদকে জানান। চেয়ারম্যান ঘটনাটি বিচার সালিশ করে
মীমাংসা করে দেয়ার আশ্বাস দেন। পরে গত ৯ই ডিসেম্বর চেয়ারম্যান স্থানীয়
সালিশদারদের নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশ মীমাংসায় বসেন। সালিশদাররা ঘটনার
সত্যতা পেয়েও টাকা নিয়ে বনিবনা না হওয়ায় ঐদিন কোন সিদ্ধান্ত না দিয়ে উঠে
যান। এর পর ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ সরদারের আত্মীয়
হওয়ায় তার প্রভাবে মফিজুল সালিশ মীমাংসায় বসতে টালবাহানা শুরু করে বলে
স্থানীয়রা জানায়। পরে গতকাল চেয়ারম্যান হারুন-অর-রশিদ, রাঢ়িখাল ইউনিয়ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসু মোল্লা, ইউপি সদস্য আঃ
রব মেম্বার, আঃ আউয়াল, কালাম, নাজমা বেগম, সালিশদার হানিফ শেখ, জালাল শিকদার ও আরো কয়েকজন মিলে ধর্ষক মফিজুলকে নতুন বাজার এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত দিয়ে একলাখ টাকা জরিমানা করেন। অন্যদিকে ধর্ষিতারও দোষ রয়েছে উল্লেখ করে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। ধর্ষিতার বাবা জানায়, একদিকে তার মেয়ের সংসার ভেঙে যাচ্ছে অপর দিকে জরিমানার টাকা দিতে হবে জেনে তিনি অনেকটাই ভেঙে পড়েছেন। তাছাড়া, মেয়ের কি দোষ তা তিনি বুঝতে পারছেন না। ধর্ষিতা ঐ নারী জানান, মফিজুল তার স্বামীর আত্মীয়। মফিজুলের কাছে চিকিৎসার জন্য গেলে সে চিকিৎসার কথা বলে তার মোবাইল ফোনে গোপনীয় দৃশ্য ধারণ করে। পরে ঐ রেকর্ড তার স্বামীকে জানিয়ে দেয়া হবে বলে ফাঁদ পেতে ঐ গৃহবধূকে ধর্ষণ করে। এব্যাপারে সালিশদার রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসু মোল্লা বলেন, মফিজুল প্রকৃত অর্থে খারাপ। ইতিপূর্বে ফাঁদ পেতে আরো তিনটি সংসার নষ্ট করেছে। এবার তাকে এক লাখ টাকা জরিমানা করে ঐ এলাকা থেকে দোকান ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ধর্ষিতা বিষয়টি তার স্বামীকে না জানানোর কারণে তাকেও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চেয়ারম্যান সকলের উপস্থিতিতে এ রায় দেন বলে তিনি জানান। এসময় ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান হারুন-অর- রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment