Monday, December 22, 2014
পুলিশের বাধায় সমাবেশ পণ্ড, আটক ১৬
পুলিশের বাধায় সমাবেশ পণ্ড, আটক ১৬

ঢাকা
বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির পরীক্ষার সুযোগের দাবিতে আন্দোলনকারীদের
পূর্বঘোষিত সমাবেশ পুলিশের বাধায় প- হয়ে গেছে। সমাবেশস্থল থেকে ১৬ জন
শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের কোর্টে চালান দেয়া হয়েছে। গতকাল
সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে। পরে
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ফটক ভেঙে ভিসির কার্যালয় ঘেরাও করে। সকাল ১১টায়
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকে
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সমাবেশ শুরু করার আগেই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত
প্রক্টর অধ্যাপক ড. এএম আমজাদ ও পুলিশের রমনা জোনের এসি শিবলী নোমানের
নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে পড়ে। এ সময় পুলিশ ১৬ জন
শিক্ষার্থীকে আটক করে। আটককৃতরা হলেন- সাজ্জাদ লিমন মাদবর, শফিকুল ইসলাম,
তামজীদ, রাতুল, শাহরিয়ার, ইমতিয়াজ, শাকিল, তাহসিন, শাকিল (২), রাফাত,
সাইফুল, রাকিব, রাসেল, ইসমাইল, জামিউল, সাজ্জাদ (২)। তাদের পরে কোর্টে
চালান দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা হাবিল
হোসেন। শিক্ষার্থীদের সমাবেশকে কেন্দ্র করে ক্যাম্পাসে সকাল থেকে পুলিশের
উপস্থিতি বাড়ানো হয়। শাহবাগ, রাজু ভাস্কর্য, ভিসির বাসভবন, কার্যালয়ের
সামনে প্রায় তিন শতাধিক পুলিশ মোতায়ান করা হয়। টিএসসির চা-দোকানগুলো বন্ধ
করে দেয়া হয়। সন্ধ্যা পর্যন্ত এসব দোকান বন্ধ ছিল। টিএসসির দোকানগুলো বন্ধ
থাকায় ভোগান্তি পোহাতে হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। এদিকে আন্দোলনকারী
শিক্ষার্থীরা জানান, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমাদের যৌক্তিক দাবির
পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে
ছাত্রলীগ পরে পুলিশ দিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমাদের কথা বলতে দেয়া
হচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একগুয়েমির কারণে আমাদের শিক্ষাজীবন
ধ্বংসের দ্বারপ্রান্তে। সমাবেশ করতে না পেরে দুপুরে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়। এসময় তাদের সঙ্গে প্রগতিশীল
ছাত্রজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে তারা পুনরায় বিক্ষোভ শুরু
করলে প্রক্টর তাদের বাধা দেয়। এসময় বাম নেতাদের সঙ্গে প্রক্টরের বাগবিত-া
হয়। পরে প্রক্টরের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা ভিসির কার্যালয়ের দিকে
এগুতে থাকেন। তখন ভিসির কার্যালয়ের ফটক তালাবদ্ধ ছিল। শিক্ষার্থীরা ফটক
ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ভিসির কার্যালয় প্রায় দুই ঘণ্টা ঘেরাও করে
রাখেন। পরে ভিসির সঙ্গে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা দেখা করলে তাদের তিনি
সিদ্ধান্তে অটল রয়েছেন বলে জানান। তিনি বলেন, দ্বিতীয়বার ভর্তির সুযোগের
বিষয়ে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা পরিবর্তন করা হবে না। নেতারা আটককৃত
শিক্ষার্থীদের অবিলম্বে ছেড়ে দেয়ার দাবি জানান।
প্রগতিশীল ছাত্রজোটের নেতা প্রীতিলতা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে অবস্থান করে দাবি আদায়ের চেষ্টা করছি। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কিন্তু প্রশাসন এতে নগ্ন হস্তক্ষেপ করেছে। বিকাল ৫টায় ক্যাম্পাসে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে মশাল মিছিলের প্রগতিশীল ছাত্র জোট।
ভারপ্রাপ্ত প্রক্টর ড. এএম আমজাদ বলেন, ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলন করার অধিকার রাখে। বহিরাগতরা বিনা অনুমতিতে এখানে আন্দোলন করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইছে তাই পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়েছে। রমনা জোনের এসি শিবলী নোমান বলেন, ক্যাম্পাস স্থিতিশীল রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সহযোগিতা চেয়েছে। আমরা তাদের সহযোগিতা করেছি।
প্রগতিশীল ছাত্রজোটের নেতা প্রীতিলতা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে অবস্থান করে দাবি আদায়ের চেষ্টা করছি। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কিন্তু প্রশাসন এতে নগ্ন হস্তক্ষেপ করেছে। বিকাল ৫টায় ক্যাম্পাসে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে মশাল মিছিলের প্রগতিশীল ছাত্র জোট।
ভারপ্রাপ্ত প্রক্টর ড. এএম আমজাদ বলেন, ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলন করার অধিকার রাখে। বহিরাগতরা বিনা অনুমতিতে এখানে আন্দোলন করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইছে তাই পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়েছে। রমনা জোনের এসি শিবলী নোমান বলেন, ক্যাম্পাস স্থিতিশীল রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সহযোগিতা চেয়েছে। আমরা তাদের সহযোগিতা করেছি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment