Monday, December 22, 2014
আরও ৫৫ জঙ্গিকে ফাঁসি দেবে পাকিস্তান
আরও ৫৫ জঙ্গিকে ফাঁসি দেবে পাকিস্তান

পাকিস্তানে
মৃত্যুদ-প্রাপ্ত ৫৫ জঙ্গির ফাঁসির রায় কার্যকর করবে পাকিস্তান।
প্রেসিডেন্ট মামনুন হুসেইন সম্প্রতি তাদের ক্ষমাভিক্ষার আবেদন প্রত্যাখ্যান
করেন। আগামী কয়েকদিনের মধ্যেই ওই জঙ্গিদের ফাঁসি কার্যকর করা হবে। এর আগেও
দোষী সাব্যস্ত ৫৫ জঙ্গি ক্ষমাভিক্ষার আবেদন জানিয়েছিল। কিন্তু,
আন্তর্জাতিক চাপের আশঙ্কায় তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তাদের
বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেননি। এ খবর দিয়েছে অনলাইন ডন। গতকাল রাতে
ফয়সালাবাদের জেলা কারাগারে ৪ জঙ্গির মৃত্যুদ- কার্যকর করা হয়। সাবেক
স্বৈরশাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফকে হত্যা চেষ্টার অভিযোগে দোষী
সাব্যস্ত হয়েছিলেন তারা। কয়েক বছর আগে সামরিক আদালতে মৃত্যুদ-ের রায় দেয়ার
পর জুবাইর আহমেদ, রশিদ কুরেশী, গোলাম সারোয়ার ভাট্টি ও আখলাক আহমেদের ফাঁসি
কার্যকর করা হয় গতকাল। গত ১৬ই ডিসেম্বর পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে
তালেবান জঙ্গিদের হামলায় ১৩২ স্কুলশিশুসহ ১৪৫ জনের নিহত হওয়ার পর মৃত্যুদ-
কার্যকরের ওপর যে নিষেধাজ্ঞা জারি ছিল, তা প্রত্যাহার করা হয়। বর্বরোচিত ওই
হত্যাযজ্ঞের ৩ দিন পর দুই জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। পাকিস্তানে গত ৬
বছরে জঙ্গি কর্মকা-সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ
প্রমাণিত হওয়ায় কমপক্ষে ৮,০০০ মৃত্যুদ-ের রায় দেয়া হয়। কিন্তু, নিষেধাজ্ঞার
কারণে রায়গুলো কার্যকর করা হয়নি। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায়
প্রাণভিক্ষা আবেদনের প্রেক্ষিতে সেগুলো বিবেচনা করার ক্ষেত্রে সরকারের কোন
বাধা থাকবে না।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment