Wednesday, December 10, 2014
মেসির অপমান সহ্য করেনি রিয়াল
মেসির অপমান সহ্য করেনি রিয়াল

হতে
পারেন তিনি প্রবল-প্রতিদ্বন্দ্বী, হতে পারেন তিনি মাঠের শত্রু। কিন্তু তাই
বলে ব্যক্তির অপমান কোনোমতেই সু্স্থতার চর্চা নয়। মাঠে প্রতিপক্ষ থাকতেই
পারে, কিন্তু প্রতিপক্ষকে সম্মান করাটাই তো খেলার সৌন্দর্য। রিয়াল মাদ্রিদ
এ ব্যাপারগুলো কঠোরভাবেই মেনে চলে। আর সে কারণেই ‘চিরশত্রু’ লিওনেল মেসির
অপমান সহ্য করেনি তারা। শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে গ্যালারির কিছু
রিয়াল সমর্থক বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে নিয়ে অবমাননাসূচক গান
গেয়ে চলেছিলেন। পুরো বিষয়টিই ছিল রীতিমতো দৃষ্টিকটু ও অরুচিকর।
বার্নাব্যুতে সেদিন সংগীতের মাধ্যমে মেসির অপমান এমন জায়গায় পৌঁছেছিল যে
বিষয়টি কানে চলে যায় খোদ স্প্যানিশ লিগ কর্তৃপক্ষেরও (এলএফপি)। কর্তৃপক্ষ
কী ব্যবস্থা নেবে, তার আগেই রিয়াল এ ঘটনার সঙ্গে জড়িত মোট ১৭ ‘নিবেদিত
প্রাণ’ সমর্থককে খুঁজে বের করে। তাঁদের সবার হাতে ধরিয়ে দেওয়া হয় আজীবন
নিষেধাজ্ঞার আদেশ। ঘরে-বাইরে রিয়াল মাদ্রিদের যেকোনো ম্যাচে এই ১৭ সমর্থক
জীবনে আর কোনো দিন প্রবেশ করতে পারবেন না। মেসিকে নিয়ে তৈরি গানে ওই ১৭
সমর্থক যেসব কথাবার্তা ব্যবহার করেছেন, সেটা কেবল এলএফপির বাইলজের
পরিপন্থীই নয়, স্পেনের আইন-কানুনেরও প্রতিকূলে। তাঁরা তাঁদের গানে মেসিকে
‘প্রতিবন্ধী’ আর বার্সেলোনাকে ‘ব্লাডি কাতালনিয়া’ ক্লাব হিসেবে উল্লেখ
করেছিলেন।
সম্প্রতি, এলএফপি বর্ণবাদ ও যেকোনো ধরনের অবমাননাসূচক স্লোগানের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে যেকোনো ধরনের অভিযোগই তদন্ত করার নির্দেশনা জারি করা হয়েছে। কিছু দিন আগে দেপোর্তিভো লা করুনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচে স্টেডিয়ামের বাইরে দর্শক দাঙ্গায় এক নিরীহ সমর্থক নিহত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসে এলএফপি। সূত্র: মেট্রো।
সম্প্রতি, এলএফপি বর্ণবাদ ও যেকোনো ধরনের অবমাননাসূচক স্লোগানের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে যেকোনো ধরনের অভিযোগই তদন্ত করার নির্দেশনা জারি করা হয়েছে। কিছু দিন আগে দেপোর্তিভো লা করুনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচে স্টেডিয়ামের বাইরে দর্শক দাঙ্গায় এক নিরীহ সমর্থক নিহত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসে এলএফপি। সূত্র: মেট্রো।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment