Tuesday, November 11, 2014
ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নাও হতে পারে : ওবামা
ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নাও হতে পারে : ওবামা
নির্ধারিত সময়ের মধ্যে ইরানের সঙ্গে
পারমাণবিক চুক্তি নাও হতে পারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এমন
হুশিয়ারির পর যুক্তরাষ্ট্র ও ইরান এ দুদেশের মধ্যে ওমানে সোমবার দ্বিতীয়
দিনের মতো বৈঠক হয়েছে। রোববার সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা
আবার বলেন, উভয়পক্ষ এখনও মতৈক্যে পৌঁছাতে পারেনি। ওবামা পাল্টা প্রশ্ন
করেন, আমরা কি আমাদের মতপার্থক্য দূর করতে সক্ষম হব যাতে করে ইরান আবার
আন্তর্জাতিক সম্প্রদায়ের বলয়ে প্রবেশ করতে পারবে, নিষেধাজ্ঞা ধীরে ধীরে
প্রত্যাহার হয়ে যাবে এবং আমরা নিশ্চিত হব ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে
না? তিনি বলেন, এখনও অনেক মতপার্থক্য রয়েছে। আমরা সম্ভবত সেগুলো নিরসন করতে
পারব না। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রোববার ইরানের
পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেন। পারমাণবিক
চুক্তির বিষয়ে ইরানের সঙ্গে পশ্চিমাদের আলোচনায় অচলাবস্থা দূর করতে তারা এ
বৈঠক করেন। ইরান ও পশ্চিমাদের মধ্যে পারমাণবিক চুক্তির জন্য আগামী ২৪
নভেম্বর পর্যন্ত মাত্র সময় রয়েছে। তবে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি চুক্তি
কেমন হবে তা এখনও ঠিক করতে পারেনি তেহরান ও বিশ্বশক্তি। আলোচনা চালিয়ে যেতে
ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের ওপর নিজ নিজ দেশের চাপ রয়েছে। জাতিসংঘের স্থায়ী
পরিষদের পাঁচ সদস্য ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং
জার্মানি ও ইরান গত জুলাই মাসে তেহরানের পারমাণবিক কর্মসূচি হ্রাসে একটি
সমন্বিত চুক্তিতে পৌঁছাতে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধির বিষয়ে
একমত হয়।
তবে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো ও ইরানের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তি এখনও অধরা রয়ে গেছে। পশ্চিমাদের অভিযোগ, ইরান পারমাণবিক কর্মসূচির আড়ালে আণবিক বোমা তৈরি করছে। তবে ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, তারা বেসামরিক কাজে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। মাসকাটে কেরি, জারিফ ও ইইউর সাবেক পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টোন রোববার দুটি বৈঠক করেন।
তবে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো ও ইরানের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তি এখনও অধরা রয়ে গেছে। পশ্চিমাদের অভিযোগ, ইরান পারমাণবিক কর্মসূচির আড়ালে আণবিক বোমা তৈরি করছে। তবে ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, তারা বেসামরিক কাজে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। মাসকাটে কেরি, জারিফ ও ইইউর সাবেক পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টোন রোববার দুটি বৈঠক করেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment