Friday, November 7, 2014
ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছে আল কায়দা
ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছে আল কায়দা
ভারতে যে তাদের সংগঠন প্রভাব বিস্তার
করছে, আগেই হুশিয়ারি দিয়েছিল কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়দা প্রধান আয়ামেন
আল জাওয়াহিরি। আল কায়দা প্রধানের সেই ঘোষণা যে নিছক হুশিয়ারি নয় তা প্রমাণ
হল দেশটির গোয়েন্দাদের সতর্কবার্তায়। দিল্লির গোয়েন্দা কর্মকর্তারা
জানিয়েছেন, দেশে সন্ত্রাসের ছক কষা শুরু করে দিয়েছে আল কায়দা ও ইন্ডিয়ান
মুজাহিদিন (আইএস)। গোয়েন্দা কর্মকর্তারা রয়টার্সকে জানান, আল কায়দা ও
মুজাহিদিন ভারতে বিদেশীদের অপহরণের পরিকল্পনা করছে। তারা ভারতকে সিরিয়া ও
ইরাক বানাতে চায়, যেখানে অব্যাহত সহিংসতা চলছে। জাতীয় তদন্ত সংস্থার
(এনআইএ) প্রধান শরদ কুমার রয়টার্সকে বলেন, স্থানীয় উগ্রপন্থী গ্র“পগুলোর
সঙ্গে আল কায়দা ও আইএস কীভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে আমরা সেদিকে খেয়াল
রাখছি। বিশেষ করে আফগানিস্তানে হামলার বিষয়ে। তিনি বলেন, আল কায়দার সঙ্গে
সাম্প্রতিক সময়ে উগ্রপন্থী সংগঠনগুলোর যোগাযোগ ও কার্যক্রম বেড়েছে।
পাকিস্তানের সীমান্তবর্তী ওয়াগায় আÍঘাতী হামলা চালানো হয়েছে। কলকাতায়
মঙ্গলবার সন্ত্রাসী হামলার ব্যাপারে সতকর্তা জারি করা হয়েছে। এসব ঘটনার
প্রতি আমরা নজর রাখছি। ভারতীয় গোয়েন্দারা বলছেন, তারা যেসব তথ্যপ্রমাণ
সংগ্রহ করেছেন তাতে মনে হচ্ছে আল কায়দা ও আইএমের মধ্যে ঘনিষ্ঠতা দিন দিন
বাড়ছে। গত কয়েক সপ্তাহ আগে আল কায়দা উপমহাদেশে হামলা চালানোর জন্য তার সাউথ
এশিয়া শাখা স্থাপনের ঘোষণা দেয়। গোয়েন্দা সংস্থাগুলো জানায়, তারা খোঁজ
নিয়ে জানতে পেরেছেন আল কায়দা আফগানিস্তান ও পাকিস্তানে ভারতীয় জঙ্গি সংগঠন
আইএম ও অন্যান্য উগ্রপন্থী সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে। জাতীয় তদন্ত
সংস্থা এমআইয়ের সন্দেহভাজন ১১ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এই
চার্জশিট দিতে গিয়েই গোয়েন্দারা যে তদন্ত করেন তাতে ভারত, আফগানিস্তান ও
পাকিস্তানি জঙ্গিদের মধ্যে ইন্টারনেট চ্যাটিং ও বৈঠকের কথা ওঠে আসে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment