Sunday, November 16, 2014
ভৈরবে গুদাম থেকে ৬০ হাজার বস্তা সার গায়েব
ভৈরবে গুদাম থেকে ৬০ হাজার বস্তা সার গায়েব

ভৈরবে
বিএডিসি গুদাম থেকে ৬০ হাজার বস্তা (৩ হাজার মেট্রিক টন) বিভিন্ন জাতের
সার গায়েব হয়ে গেছে। ওই সারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
ধারণা করা হচ্ছে উল্লেখিত সার গুদামরক্ষক মো. খোরশেদ আহমেদ বিক্রি করে দিয়ে
টাকা আত্মসাৎ করেছেন। ওই ঘটনার সঙ্গে লেবার সর্দার মো. রতন, নরসিংদী সদর
উপজেলার সার ডিলার প্রতিনিধি মো. হারিছুল হক, বেলাব উপজেলার সার ডিলার মো.
সবুজ জড়িত রয়েছেন বলে বিএডিসি কর্মকর্তারা সন্দেহ করছেন। ভৈরব বিএডিসির
ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (সার) মো. রেজাউল করিম গুদামে সার ঘাটতির বিষয়টি
গত ১১ নভেম্বর তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিশোরগঞ্জ বিএডিসির যুগ্ম পরিচালক
(সার) শেখ মো. শহিদুল্লাকে একটি অফিস চিঠির মাধ্যমে অবগত করেছেন। ওই পত্রে
গুদামে ২ হাজার ৯শ’ মেট্রিক টন সারের ঘাটতি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর
মধ্যে রয়েছে টিএসপি ১ হাজার ২শ’ মেট্রিক টন (২৪ হাজার বস্তা) , ডিএপি ১শ’
মেট্রিক টন (২ হাজার বস্তা) ও এমওপি ১ হাজার ৬শ’ মেট্রিক টন (৩২ হাজার
বস্তা)। ধারণা করা হচ্ছে ঘটনাটি অনেক আগে ঘটেছে। বর্তমানে গুদামে সারের
মজুদ কমে যাওয়ায় এবং ৪ জেলার ডিলারদের মাসিক বরাদ্দের সার সরবরাহ দিতে না
পারায় এই ভয়াবহ সার কেলেংকারির ঘটনাটি প্রকাশিত হয়েছে। গুদামের ভারপ্রাপ্ত
সহকারী পরিচালকের (সার) চিঠি পাওয়ার পর কিশোরগঞ্জ বিএডিসির যুগ্মপরিচালক এ
বিষয়ে গুদামরক্ষক মো. খোরশেদ আহমেদ ও ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (সার) মো.
রেজাউল করিমকে ১২ নভেম্বর পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। তারা
দু’জনেই কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন।
এদিকে এ ঘটনা তদন্তে কিশোরগঞ্জ বিএডিসির যুগ্ম পরিচালক (সার) শেখ মো. শহিদুল্লাহ গত শুক্রবার সকালে ভৈরব গুদামে আসেন। তদন্ত করার পর তিনি বলেন, ভৈরবের বিএডিসির গুদামে প্রায় ৬০ হাজার বস্তা বিভিন্ন জাতের সার ঘাটতি রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুদামরক্ষক মো. খোরশেদ আহমেদ এ সার আত্মসাৎ করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।তবে সার গায়েবের ওই ঘটনাটি কিশোরগঞ্জ জেলা প্রশাসককে জানানো হয়নি। শুধু বিএডিসির প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে যুগ্মপরিচালক মৌখিকভাবে অবহিত করেছেন বলে তিনি উল্লেখ করেছেন।জানা গেছে, গত ১২ নভেম্বর পর্যন্ত বিএডিসি ভৈরব সারের গুদামে টিএসপি ১ হাজার ৫৮৫ মেট্রিক টন, ডিএপি ১ হাজার ৮শ’ মেট্রিক টন ও এমওপি ১ হাজার ৯১৭ মেট্রিক টন সার মজুদ থাকার কথা। বর্তমান রবি মৌসুমে কৃষকদের নন-ইউরিয়া সারের চাহিদা বেশি থাকে। ফলে কৃষি অধিদফতর থেকে সারের ডিলারদের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ চাহিদা অনুযায়ী নন-ইউরিয়া সার ডিলারদের বরাদ্দ দেয়া হয়। এসব বরাদ্দের সার বেসরকারি আমদানিকারক ও বিএডিসি গুদাম থেকে সরবরাহ দেয়া হয়। ভৈরব বিএডিসি গুদাম থেকে বর্তমানে কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মুন্সীগঞ্জ জেলার প্রায় ২০টি উপজেলায় ডিলারদের বরাদ্দকৃত নন-ইউরিয়া সার সরবরাহ দেয়া হয়। গুদামে এমওপি সারের মজুদ কমে যাওয়ায় কেলেংকারির এই থলের বিড়াল বেরিয়ে আসে। কারণ অফিসের হিসাব অনুযায়ী ১ হাজার ৯১৭ মে. টন মজুদ থাকার কথা থাকলেও গত বৃহস্পতিবার পর্যন্ত বাস্তবে গুদামে মজুদ ছিল ২২৫ মেট্রিক টন। গত সপ্তাহে অধিকসংখ্যক ডিলার এমওপি সার নিতে এসে গুদামে সার না থাকায় অনেকেই সার নিতে পারেনি।উল্লেখ্য, ভৈরব বিএডিসি সারের গুদামটির কার্যক্রম ১৯৯৫ সালে বন্ধ করে দেয়া হয়। পরে ২০০৭ সালে আবার এর কার্যক্রম শুরু হলে মো. খোরশেদ আহমেদ প্রথম থেকে এখনও পর্যন্ত গুদামরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।গুদামরক্ষক মো. খোরশেদ আহমেদকে পাওয়া যায়নি। তার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।এ ব্যাপারে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা প্রশাসক এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এস আলম বলেন, ‘এ বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের কেউ আমাকে কিছুই জানাননি। খোঁজ নিয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment