Sunday, November 16, 2014
ব্র্যাডম্যানের পরেই মুমিনুল
ব্র্যাডম্যানের পরেই মুমিনুল
শীতের বার্তাবাহক অগ্রহায়ণ দুয়ারে এসে
দাঁড়াল। শুরু হল ধান কাটার উৎসব নবান্ন। চট্টগ্রামে আজ কি আরেক উৎসব? ৩-০-র
স্বপ্নপূরণ? সেই মঞ্চ সাজিয়ে রাখলেন মুমিনুল। যার ডাক নাম সৌরভ। তার শতকের
সুরভিতে মৌ মৌ করছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। যেটা
কোনোদিন হয়নি সেটা আজ হয়ে যেতে পারে। জিম্বাবুয়েকে ৩-০-তে ধোলাই। সেটা
ধবলধোলাই হোক কিংবা কৃষ্ণধোলাই- যে নামেই ডাকুন, টেস্ট ক্রিকেটে এই নজির
প্রথম গড়বে বাংলাদেশ। সেজন্য মুশফিকুর রহিমদের আজ শেষ টেস্টের শেষদিন একটা
‘ছোট্ট’ কাজ করতে হবে। জিম্বাবুয়ের নয় উইকেট নিতে হবে। কাজটা মোটেও কঠিন
নয়। তিন সেশনে তিন স্পিনার সাকিব-জুবায়ের-তাইজুলকে টেলররা ঠিকঠাকমতো
সামলাবেন সেই সম্ভাবনা কম। জিম্বাবুয়ের টার্গেট ৪৪৯। চতুর্থদিনের খেলা শেষে
তাদের সংগ্রহ এক উইকেটে ৭১ রান। সিকান্দার রাজা ৪৩ ও হ্যামিল্টন মাসাকাদজা
২৬ রানে অপরাজিত। তাদের দরকার আরও ৩৭৮ রান। হাতে নয় উইকেট। কিন্তু শেষদিনে
বাইশ গজে টিকে থাকার সম্ভাবনা চিগুম্বুরাদের জন্য একেবারে ‘চিকন’। রুবেল
হোসেন দ্বিতীয় ওভারেই চারিকে সাজঘরের পথ দেখিয়ে সংকেত দিয়ে রাখলেন। আজ
বাংলাদেশের ঘূর্ণি জাদুতে অতিথিরা কিভাবে কাবু হয় সেটাই দেখার।
ঋতু বদলের মতো এখন টেস্টে বাংলাদেশের পারফরমারও বদল হয়। আগেরদিন জুবায়ের জাদু দেখিয়েছিলেন পাঁচ উইকেট নিয়ে। শনিবার সুরভি ছড়াল মুমিনুলের ব্যাটিং। তার অপরাজিত ১৩১ মুশফিকুরকে উদ্বুদ্ধ করে পাঁচ উইকেটে ৩১৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করতে। নিজের ১২তম টেস্ট ম্যাচে চতুর্থ সেঞ্চুরি পেলেন বাঁ-হাতি মুমিনুল। একটি অনন্য কীর্তি গড়ে ফেলেছেন তিনি। ১২ টেস্টের ২৩ ইনিংসে তার গড় এখন ৬৩.০৫। যা ব্র্যাডম্যানের পরে দ্বিতীয়। ২০টি বেশি ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে ব্র্যাডম্যানের গড় ৯৯.৯৪। মুমিনুলের কীর্তি গড়ার দিনে তামিম ইকবাল পেরোলেন ফিফটি (৬৫)। তার ১৭তম হাফ সেঞ্চুরি। মুশফিকুর রহিম চার রানের জন্য মিস করলেন অর্ধশতরান। আর মুমিনুলের দিনে সাকিব তিন ম্যাচ সিরিজে ১৮ উইকেট নেয়ার পর ২৫০ রানও টপকালেন। সব মিলিয়ে তিন ম্যাচ সিরিজে ২-০-তে এগিয়ে থাকা স্বাগতিকরা আরেকটি সুন্দর দিন কাটাল মাঠে।বাংলাদেশ এই প্রথম দুই ইনিংসেই ৩০০ কিংবা তার বেশি রান করল (প্রথম ইনিংসে ৫০৩)। সিরিজে তাদের রান হল ১,৮৫৮। যা একটি সিরিজে সর্বোচ্চ।দিনটা পুরোপুরি নিজের করে নিতে কোনো কার্পণ্য করেননি মুমিনুল। ১৩টি বাউন্ডারির সহায়তায় ১৮৯ বলে ১৩১ রানে অপরাজিত থাকেন কক্সবাজারের এই ক্ষুদে দৈত্য। নিয়মিত বিরতিতে বল সীমানা পার করার পাশাপাশি এক ও দুই রান করার সুযোগও হাতছাড়া করেননি তিনি। ৮৯-তে লেগ-বিফোরের আপিল থেকে রক্ষা পান মুমিনুল। রিভিউ তার পক্ষে যায়। নব্বইয়ের ঘরে জমে থাকেন তিনি ২৩ বল পর্যন্ত। শতকে পৌঁছেন পয়েন্ট ও শর্ট থার্ড-ম্যানের ফাঁক গলে বল দড়ির ওপারে পাঠিয়ে। টেস্টে টানা নয়টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস মুমিনুলের এক অনন্য অর্জন। এভারটন উইকস, অ্যালেক স্টুয়ার্ট, ম্যাথু হেডেন, জ্যাক ক্যালিস, সাইমন ক্যাটিচ এবং কুমার সাঙ্গাকারার পাশে বসে গেলেন বাংলাদেশের মুমিনুল হক। শুধু কি তাই? উইকস, সুনীল গাভাস্কার ও মার্ক টেলরের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মুমিনুল নিজের প্রথম ১২ টেস্টে এগারোবার পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরির দৌড়ে মুমিনুলের উপরে আছেন শুধু দু’জন- মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল। এ দু’জনের ছয়টি করে টেস্ট সেঞ্চুরি রয়েছে।দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে ১১৩ রানের জুটি গড়েন মুমিনুল। মুশফিকুর চারটি চার ও দুটি ছয়ের সহায়তায় ৩০ বলে ৪৬ এবং মাহমুদউল্লাহ ২৮ বলে ৩০ রান করেন তিনটি চার ও একটি ছয়ের সৌজন্যে। মুমিনুল-মাহমুদউল্লাহ জুটিতে মাত্র ১০.৩ ওভারে যোগ হয় ৫৫ রান।(স্কোর কার্ড খেলার পাতায়)

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment