Thursday, November 13, 2014
লাখভি আবার গ্রেফতার
লাখভি আবার গ্রেফতার
ভারতে ২৬/১১-এর মুম্বাই হামলার মূল
পরিকল্পনাকারী জাকিউর রেহমান লাখভিকে আবারও গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত
(এটিসি) থেকে জামিন পান তিনি। এর একদিন পরেই ফের তাকে দেশটির সরকারি আদেশ
রক্ষণাবেক্ষণ (এমপিও) আইনের অধীনে গ্রেফতার করে রাওয়ালপিন্ডির আদিয়ালা
কারাগারে নিয়ে যাওয়া হয়। দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে
প্রভাবশালী দৈনিক ডন জানায়, লাখভির জামিন অনুমোদনের বিরোধিতা করে উচ্চ
আদালতে আপিল আবেদনের সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। লাখভির গ্রেফতার-পরবর্তী
জামিন আবেদন গৃহীত হওয়ার পর এটিসি তাকে মুক্তি দেয়ার আদেশ দেয়। লাখভির
জামিন হিসেবে পাকিস্তানি মুদ্রায় এক লাখ রুপি ধার্য করেন বিচারক সৈয়দ
কাওসার আব্বাস জাইদিএটিসির এ সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে
প্রতিবেশী দেশ ভারতে। স্মরণকালের ভয়াবহ জঙ্গি হামলার শিকার হওয়ার মাত্র
একদিনের মাথায় কীভাবে এমন সিদ্ধান্তে আসতে পারল পাকিস্তান, তা নিয়েও
বিস্মিত ভারতের বিভিন্ন মহল। ২০০৮ সালে মুম্বাই হামলার পরিকল্পনা ও তা
বাস্তবায়নের অভিযোগে অভিযুক্ত সাতজনের অন্যতম হলেন লাখভি। অভিযুক্ত বাকি
ছয়জন হাম্মাদ আমিন সাদিক, শাহিদ জামিল রিয়াজ, ইউনুস আনজুম, জামিল আহমেদ,
মাজহার ইকবাল ওপ আবদুল মাজিদ বর্তমানে মুম্বাই হামলার সঙ্গে সংশ্লিষ্টতার
অভিযোগে বিচারাধীন রয়েছেন এবং আদিয়ালা কারাগারে আটক আছেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment