Tuesday, November 11, 2014
সিলেটে ট্রেনিং ইন্সটিটিউটের নামে কোটি টাকা আত্মসাৎ
সিলেটে ট্রেনিং ইন্সটিটিউটের নামে কোটি টাকা আত্মসাৎ

সিলেটে
ট্রেনিং ইন্সটিটিউটের নামে কোটি টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র।
প্রশিক্ষণ ও কর্মসংস্থানের নামে জামানত হিসেবে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়
এ চক্র। সোমবার সন্ধ্যায় প্রতারিত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা কথিত
ট্রেনিং ইন্সটিটিউট ঘেরাও করেন। প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ
প্রদর্শন করতে থাকেন তারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন অধ্যক্ষ মোছা. নিপাসহ
প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। এ সময় তারা হজরত শাহজালাল (র.) মাজার সড়ক অবরোধ
করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে তারা
অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সাবেক মেয়র বদর উদ্দিন
আহমদ কামরান গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও সফল হননি। একপর্যায়ে
শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের চাপের মুখে অধ্যক্ষ মোছা. নিপাকে আটক করে
থানায় নিয়ে যায় পুলিশ। তবে তার স্বামী আমিনুল ইসলাম পালিয়ে যান। বিতর্কিত এ
প্রতিষ্ঠানের নাম সিলেট প্রফেশনাল টেকনিক্যাল ইন্সটিটিউট। নগরীর হযরত
শাহজালাল (র.) মাজার সংলগ্ন দরগাহ গেট এলাকায় একটি ভবন ভাড়া করে ৪ বছর ধরে
তারা এমন প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন। সংশ্লিষ্টদের দাবি- এ ইন্সটিটিউটটি
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত। অভিযোগ পাওয়া গেছে, এ প্রতিষ্ঠানে
কম্পিউটারসহ বিভিন্ন প্রশিক্ষণের নামে ছাত্র ভর্তি করা হয় বিভিন্ন ব্যাচে।
প্রশিক্ষণ শেষ হলে কর্মসংস্থানের কথা বলে জামানত হিসেবে চাওয়া হয় লাখ লাখ
টাকা। টাকার বিপরীতে তাদের চেকও দেয়া হয়। এভাবে ধারাবাহিক প্রশিক্ষণ ও
চাকরি প্রদানের কথা বলে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। ছোট্ট একটি
অফিসের নামকাওয়াস্ত বিভিন্ন পদ দেখিয়ে শত শত লোককে নিয়োগ এবং জামানত হিসাবে
লাখ লাখ টাকা আদায় সন্দেহের অবতারণা করে নিয়োগপ্রাপ্তদের মধ্যে। তাছাড়া
চাকরি ও বেতন দুটোই হবে হচ্ছে এমন আশ্বাস দিয়ে মাসের পর মাস বিলম্ব করতে
থাকায় ধৈর্যহীন হয়ে পড়েন নিয়োগপ্রাপ্তরা। একপর্যায়ে সোমবার তারা সংগঠিত হয়ে
কথিত ট্রেনিং ইন্সটিটিউটটি ঘেরাও করেন। বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত
তারা ঘেরাও করে রাখেন ইন্সটিটিউটটি। প্রতারণার শিকার শিক্ষার্থী কুলাউড়ার
জয়পাশা গ্রামের এমদাদুর রহমান জানান, চলতি বছর জানুয়ারিতে ৪ বছরের ডিপ্লোমা
কোর্সে (সিভিল ইঞ্জিনিয়ার) ভর্তি হন তিনি। ৮ সেমিস্টারে ১ লাখ ৪৪ হাজার
টাকা পরিশোধের শর্তে জানুয়ারি মাসে ২০ হাজার টাকা দিয়ে তিনি ভর্তি হন।
জুলাই মাসে দ্বিতীয় সেমিস্টারে আরও ২০ হাজার টাকা দেন। কিন্তু ক্লাস নিয়মিত
হয় না। শিক্ষক নেই এমন অব্যবস্থাপনার মধ্যে চলছে। এভাবে প্রায় ১২০ জন
ছাত্রের কাছ থেকে ২০ হাজার টাকা করে ২৪ লাখ টাকা নিয়ে ভর্তি করে তারা।
জুলাই মাসে ২য় সেমিস্টারের টাকা ২০ হাজার করে আরও ২৪ লাখ টাকা নেয়। কিন্তু
শিক্ষক নেই। ২-৩ মাস পরপর শিক্ষক চলে যান। এমন অব্যবস্থাপনার কারণে
অভিভাবকরা খবর নেন বাংলাদেশ কারিগর শিক্ষা বোর্ডে। তারা জানতে পারেন সিলেট
প্রফেশনাল টেকনিক্যাল ইন্সটিটিউট নামে কোনো অনুমোদিত ইন্সটিটিউট নেই। এ খবর
ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ইন্সটিটিউটটি ঘেরাও করেন। এ ব্যাপারে
কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, ভুয়া ট্রেনিং ইন্সটিটিউটের নামে
দীর্ঘদিন থেকে চক্রটি প্রতারণা করে আসছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
ইন্সটিটিউট ঘেরাও করলে অধ্যক্ষ মোছা. নিপাকে আটক করে থানায় নিয়ে আসি। তার
বাড়ি মাদারীপুর জেলায় বলে জানান তিনি। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তার
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment