Friday, November 7, 2014
বারকিনা ফাসোয় ২০১৫ সালে নির্বাচন
বারকিনা ফাসোয় ২০১৫ সালে নির্বাচন
বারকিনা ফাসোর সেনা, রাজনীতিবিদ ও সুশীল
সমাজের নেতারা দেশটিতে এক বছরের জন্য অস্থায়ী সরকারের পক্ষে একমত হয়েছেন।
বুধবার উচ্চপর্যায়ের এক বৈঠকে প্রতিনিধিরা অস্থায়ী সরকার ছাড়াও ২০১৫ সালের
নভেম্বরে নির্বাচন অনুষ্ঠানের বিষয়েও সম্মত হন। দেশটির রাজনৈতিক সংকট নিয়ে এ
আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি
মাহামা, নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন ও সেনেগালের প্রেসিডেন্ট
ম্যাকি সাল। এছাড়া আলোচনায় ধর্মীয় ও উপজাতি প্রধানরাও অংশ নেন। কিন্তু
বৈঠকে অস্থায়ী সরকারের প্রধান কে হবেন তা নিয়ে কোনো সমঝোতা হয়নি। বৈঠক শেষে
এক বিবৃতিতে বলা হয়, বিখ্যাত কোনো বেসামরিক ব্যক্তিত্বের এ দায়িত্ব নেয়ার
ব্যাপারে সব দল একমত হয়েছে। বারকিনা ফাসোয় গত সপ্তাহে প্রেসিডেন্ট ব্লেইস
কমপাওরে ক্ষমতাচ্যুত হওয়ার পর লেফটেন্যান্ট কর্নেল ইসাক জিদা দেশ পরিচালনার
দায়িত্ব নেন। দেশটিতে বেসামরিক শাসন ত্বরান্বিত করার লক্ষ্যে পশ্চিম
আফ্রিকার এ তিন প্রেসিডন্ট ওয়াগাদুগোতে আসেন। আরব বসন্তের মতো দেশটিতে গত
সপ্তাহে কমপাওরের ২৭ বছরের শাসন আরও সম্প্রসারণ প্রচেষ্টার প্রতিবাদে হাজার
হাজার লোক রাস্তায় নামে। তারা সহিংস আন্দোলন শুরু করে। এক পর্যায়ে
প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত ও দেশ ছাড়তে বাধ্য হন।এদিকে সেনাবাহিনী দায়িত্ব
নেয়ার পর দেশটিকে গণতান্ত্রিক শাসনে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক চাপ
জোরদার করা হয়। জিদা ও তার সামরিক বাহিনীর ওপর চাপ জোরদার করতে আফ্রিকান
ইউনিয়ন অবরোধ আরোপ ও কানাডা সহায়তা প্রত্যাহারের হুমকি দেয়। এ প্রেক্ষাপটে
জিদা ইউনিয়নকে মঙ্গলবার বলেন, আগামী দুসপ্তাহের মধ্যে তিনি দেশে
গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনবেন। তিনি বলেন, সবাই একমত হলে দেশকে জনগণের
নির্বাচিত নেতৃত্বের শাসনে ফিরিয়ে আনতে দুসপ্তাহের বেশি সময় লাগবে না।এদিকে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দেশটিতে শান্তিপূর্ণ, বেসামরিক নেতৃত্বাধীন ও
গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment