Thursday, November 13, 2014
শরীয়তপুরে আওয়ামী লীগের দুগ্রুপে সংঘর্ষ

শরীয়তপুরে কার্যালয় ভাংচুরের ঘটনাকে
কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্র“পের সংঘর্ষে পুলিশসহ ৩৫ জন আহত হয়েছে। এ
সময় উভয় গ্র“পের কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর
ছবি ভাংচুর এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৭ জনকে আটক করে পরে ছেড়ে দিয়েছে পুলিশ। আবার
সংঘর্ষের আশংকায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা শহরের পালং বাজারে সাবেক ছাত্রলীগ সভাপতি স্থানীয় সংসদ সদস্য মোজাম্মেল হকের সমর্থক নুরুল আমিন কোতোয়ালের কার্যালয় ভাংচুর করে আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ইকবাল হোসেন অপুর সমর্থক সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাচ্চু বেপারীর লোকজন। এ সময় হামলাকারীরা কার্যালয়ের আসবাবপত্রসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।কিছুক্ষণ পর নুরুল আমিন সমর্থকরা শহরের বাসস্ট্যান্ড এলাকার বালুর মাঠে অবস্থিত বাচ্চু বেপারীর কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এরপর চন্দ্রা আবাসিক হোটেলের সামনের রাস্তায় উভয় গ্র“প দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি অবস্থান নেয়। ভয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। শুরু হয় দুগ্র“পের মধ্যে ধাওয়া- পাল্টাধাওয়া। এ সময় ইটপাটকেল, টেঁটা, বল্লম, সড়কি ছুড়ে উভয়পক্ষের লোকজন। আড়াই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড শটগানের গুলি ছুড়ে। সংঘর্ষে পালং মডেল থানার ওসি (তদন্ত) খন্দকার ফরিদুল হক, এসআই ওহিদুজ্জামান, এসআই আমিরুল ইসলাম, এসআই আবুল কালাম আজাদ, পুলিশ কনস্টেবল রহমত মোল্লা, যুবলীগ নেতা বাচ্চু বেপারী, আবদুল কুদ্দুস, নাজমুল হোসেন, মিরান শিকদার, মোকলেজ, আলম মিয়া, মো. হাচান মিয়া ও যুবলীগ নেতা হোসেন সরদারসহ ৩৫ জন আহত হয়েছে। তাদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ৭ জনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দিয়েছে। কোনো পক্ষই এখনও মামলা করেনি। সংঘর্ষ প্রসঙ্গে সাবেক ছাত্রলীগের সভাপতি নুরুল আমিন কোতোয়াল বলেন, আমি সন্ত্রাসমুক্ত রাজনীতি করতে চাই। তাই আমি রাজনীতি করি এটা অনেকেই চায় না। ইকবাল হোসেন অপুর লোক বাচ্চু বেপারীর নেতৃত্বে আমার পার্টি অফিসে হামলা হয়েছে। তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাংচুর করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই।বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের কথা অস্বীকার করে যুবলীগ নেতা বাচ্চু বেপারী বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানে নুরুল আমিনের লোকজন হামলা করে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্র“পের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ৭ জনকে আটক করে বন্ডসই নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment